×

বিনোদন

আবারো মা হচ্ছেন আনুশকা শর্মা!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৭ এএম

আবারো মা হচ্ছেন আনুশকা শর্মা!

গুঞ্জনকে সত্যি করে দ্বিতীয় বারের মত মা হতে চলেছেন আনুশকা শর্মা। বিরাট কোহলি তাই মাঠের পরিবর্তে বাড়িতেই বেশি সময় দিচ্ছেন। পরিবারের সঙ্গে আপাতত ছুটি কাটাচ্ছেন বিরাট। এমন খবর দিয়েছেন বিরাটের ঘনিষ্ঠ বন্ধু এবি ডি ভিলিয়ার্স । সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে এ বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ডি ভিলিয়ার্স। 

তিনি বলেন, ‘যত দূর জানি, বিরাট-আনুশকার পরিবারের সবকিছুই ঠিকঠাক চলছে। বিরাট এইমুহুর্তে পরিবারের সঙ্গে তাই একটু বেশি সময় কাটাচ্ছে। সে কারণেই প্রথম দুই টেস্টে ও খেলছে না। আমি ওকে মাঠে দেখার জন্য মুখিয়ে আছি।’ 

এমন খবরে যদিও এখন পর্যন্ত মুখ খোলেননি বিরাট বা আনুশকা।

বন্ধুকে সমর্থন জানিয়ে ডি ভিলিয়ার্স আরো বলেন, ‘আমি বিরাটের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তখনই পুরো বিষয়টি জানতে পেরেছি। বিরাট আমায় জানিয়েছে, আনুশকা দ্বিতীয় বারের মত মা হতে চলেছে। তাই এ সময় আনুশকার পাশে থাকা বিরাটের জন্য সবচেয়ে বেশি জরুরি। একজন ক্রিকেটার হওয়ার পাশাপাশি বিরাট কারও স্বামী, কারো বাবা। তাই এই সময় ক্রিকেটার নয় ব্যক্তি কোহলিকে পরিবারের সব থেকে বেশি প্রয়োজন। আর বিরাট সেটাই করছে। এ জন্য ওর ক্রিকেটের প্রতি ভালবাসা নিয়ে কখনও প্রশ্ন করা উচিত নয়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App