×

বিনোদন

প্রিয়জন হারালেন সঙ্গীতশিল্পী অরিজিৎ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৬ পিএম

প্রিয়জন হারালেন সঙ্গীতশিল্পী অরিজিৎ

ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং ২০২১ সালে মাকে হারিয়েছিলেন। করোনা আক্রান্ত হয়ে মারা যান অরিজিতের মা অদিতি সিং। এবার আরও এক কাছের মানুষকে হারালেন তিনি। দাদু ভারতী দেবী (৮২) চলে যাওয়ায় ভেঙে পড়েছেন অরিজিৎ।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে মৃত্যু হয় অরিজিতের দাদু ভারতী দেবীর। বার্ধক্যজনিত সমস্যার কারণে বহুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।

এদিনই স্ত্রী কোয়েল সিংকে নিয়ে দাদুর শেষকৃত্যে যেতে দেখা যায় অরিজিৎ সিংকে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের গঙ্গা তীরের মহাশশ্মান তার দাদুর শেষকৃত্য সম্পন্ন হয়।

২০২১ সালের মে মাসে মাত্র ৫৭ বছর বয়সেই মৃত্যু হয় অরিজিৎ সিং-এর মায়ের। করোনামুক্ত হলেও শেষ পর্যন্ত মাল্টি অর্গান ফেলিওরের কারণে মারা যান অরিজিতের মা।

প্রসঙ্গত, পরিবারের এমন সদস্য বিয়োগে নিজের মনকে শান্ত করে নিয়েছেন নতুন সিদ্ধান্ত। নিজের খরচে একটি হাসপাতাল তৈরি করতে চান সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। পাশাপাশি স্কুলও তৈরির স্বপ্ন রয়েছে তার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App