×

বিনোদন

পারিশ্রমিক বাড়ালেন রাশমিকা মান্দানা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫০ এএম

পারিশ্রমিক বাড়ালেন রাশমিকা মান্দানা

রণবীর কাপুর অভিনীত অ্যানিমেল সিনেমাটি মুক্তি পেয়েছে গত ১ ডিসেম্বর। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এ সিনেমা মুক্তির চার দিনের মধ্যেই বক্স অফিসে প্রায় ২৪০ কোটি টাকার ব্যবসা করেছে। সিনেমাটি হিট হওয়ার পরই রাতারাতি পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন সিনেমাটির নায়িকা রাশমিকা মান্দানা। 

দক্ষিণী এই অভিনেত্রী এর আগেও পুষ্পা সিনেমা দিয়ে প্রযোজকদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন।  তারই ধারাবাহিকতায় এবার বাড়িয়ে দিলেন নিজের পারিশ্রমিক।

গত কয়েক বছর ধরে বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করতে বেশ পরিশ্রম করছেন রাশমিকা। অমিতাভ বচ্চনের সঙ্গে গুডবাই সিনেমাতে কাজ করে বলিউডে ডেব্যু করলেও ব্যর্থ হন বক্স অফিসে ঝড় তুলতে। তবে অ্যানিম্যালের সাফল্য যেন তার সব ব্যর্থতাকে ছাপিয়ে গেছে। এবার বলিউডে পায়ের তলায় তার জমি শক্ত হয়েছে। আর তাতেই রাতারাতি পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী।

রাশমিকা মান্দানা


আগে এই অভিনেত্রী প্রতিটি সিনেমায় প্রায় ২ কোটি টাকা পারিশ্রমিক নিতেন । তবে অ্যানিমেল সিনেমাটি হিট হতেই প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে তার পারিশ্রমিক। এবার সিনেমাপ্রতি সাড়ে ৪ কোটি টাকা চাইছেন রাশমিকা। এমন অভিযোগ করেছেন বেশ কয়েকজন প্রযোজকদের। যদিও এই খবর একেবারে নাকচ করে দিয়েছেন অভিনেত্রী।

আরো পড়ুন: নতুন বছরেই কি বিয়ে করছেন বিজয়-রাশমিকা?

রাশকিমা বলেন, ‘আমি ভাবছি এই কথাগুলো রটায় কারা। তবে এখন এত কিছু শোনার পর মনে হচ্ছে আমার বোধহয় ভেবে দেখা উচিত। আমার খালি মনে হয়, আমি যা করছি সেটা যাতে আমার পারিশ্রমিকের সঙ্গে যথার্থ হয়।’ যদিও রাশমিকা সত্যিই পারিশ্রমিক একটু বাড়িয়েছেন কি না, তা গোপন রাখতে চাইলেন নিজেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App