×

বিনোদন

এমপি সুমনের সমাবেশে আইফোন হারালেন গায়ক তাসরিফ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৪ পিএম

এমপি সুমনের সমাবেশে আইফোন হারালেন গায়ক তাসরিফ

ছবি: সংগৃহীত

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সমাবেশে গিয়ে আইফোন হারিয়েছেন ‘কুঁড়েঘর’ ব্যান্ডের গায়ক তাসরিফ খান। সম্প্রতি ব্যারিস্টার সুমন আয়োজিত হবিগঞ্জের চুনারুঘাট ডিসিপি স্কুল মাঠে একটি জনসভায় গিয়েছিলেন তাসরিফ। সেখানেই ভিড়ের মধ্যে মোবাইল ফোনটি খোয়া যায় তার।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তাসরিফ জানান, অনুষ্ঠানস্থলে গাড়ি থেকে নামার সময় বেশ ভিড় হয়েছিল। তখন তার পকেট থেকে মোবাইল ফোনটি কৌশলে নিয়ে নেয় চোর। শুধু তারই নয়, আরও তিন-চারজনের মোবাইল খোয়া গেছে ওই অনুষ্ঠানস্থলে। এমন ঘটনায় ব্যাপক ক্ষোভও প্রকাশ করেছেন ব্যারিস্টার সুমন। হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করতে তিনি তৎক্ষণাত উদ্যোগও নিয়েছিলেন। আশপাশের কিছু জায়গায় পুলিশি তল্লাশিও চলেছে। তবে উদ্ধার করা যায়নি চুরি যাওয়া মোবাইলগুলো।

এদিকে এ ঘটনায় ক্ষুব্ধ ব্যরিস্টার বলেন, ‘এটা কেমন হলো? তাসরিফ খান ঢাকা থেকে এসেছে আমাদের মাঝে। আর তার পকেট থেকে কিনা আইফোনটি চুরি করে নেওয়া হলো। গাড়ি থেকে নামতেই ভিড়ের মধ্যে পকেট থেকে তার ফোনটি বের করে নেওয়া হয়েছে। এটা খুবই খারাপ কাজ হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App