×

বিনোদন

সহশিল্পী আহমেদ রুবেলের মৃত্যুে অঝোরে কাঁদলেন জয়া আহসান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৮ পিএম

দুই পর্দার দর্শকপ্রিয় অভিনেতা আহমেদ রেজা রুবেল। বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে অচেতন হয়ে পড়ে যান এই অভিনেতা। ওইদিন সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ছিলো জয়া আহসান ও আহমেদ রুবেল অভিনীত ‘পেয়ারার সুবাস’ সিনেমার প্রিমিয়ার শো । সেই অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রুবেল। কিন্তু অনুষ্ঠান স্থলে যাওয়ার আগেই মৃত্যু হয় তার। 

প্রিমিয়ার শো শুরু হওয়ার আগেই রুবেল আহমেদের মৃত্যুর খবরে সিনেপ্লেক্সে শোকের ছায়া নেমে আসে। সহশিল্পীর মৃত্যুতে সবাই হতবাক হয়ে পড়েন। কাঁদতে শুরু করেন অনেকে।

প্রিমিয়ার শো দেখতে এসেছিলেন অভিনেত্রী জয়া আহসান। রুবেলের মৃত্যুর খবরে জয়া বলেন, এখনো বিশ্বাস হচ্ছে না রুবেল ভাই নেই। আমি বিশ্বাস করতে পারছি না। যতক্ষণ তাকে না দেখবো ততক্ষণ বিশ্বাস করবো না।

তিনি আরো বলেন, আজ ছিলো আনন্দের দিন। আজ 'পেয়ারার সুবাস' সিনেমার প্রিমিয়ার শো। সবাই মিলে এটি দেখতে চেয়েছিলাম। রুবেল ভাইও এসেছিলেন, কিন্তু পারলেন না। অসময়ে চলে গেলেন।

জয়া আহসান বলেন, 'আমি মনে করি আমরা শিল্পীরা কর্মের মধ্যে বেঁচে থাকি। সব মানুষই কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকে। আমি বিশ্বাস করি, রুবেল ভাইয়ের মতো মেধাবী অভিনেতা বেঁচে থাকবেন কর্মের মধ্য দিয়ে। তার সঙ্গে একাধিক সিনেমা করেছি। অসম্ভব গুণী শিল্পী তিনি।

স্টার সিনেপ্লেক্সে কথা বলতে বলতে এক পর্যায়ে কেঁদে ফেলেন জয়া আহসান। তিনি বলেন, এভাবে রুবেল ভাই বিদায় নেবেন কখনো কল্পনা করিনি। কেউই বোধহয় ভাবেনি। রুবেল ভাইকে উৎসর্গ করেই আজ সিনেমাটি সবাই দেখবো।

উল্লেখ্য, সন্ধ্যায় নুরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে এসে মাথা ঘুরে পড়ে যান রুবলে আহমেদ। পরে স্কয়ার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App