×

বিনোদন

সাহসী লুকে ধরা দিলেন মধুমিতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৯ পিএম

সাহসী লুকে ধরা দিলেন মধুমিতা

‘বোঝেনা সে বোঝেনা’ সিরিয়ালের দৌলতে টেলিপর্দার দর্শকদের কাছে আজও তিনি ‘পাখি’। সেদিনের সেই 'পাখি' মধুমিতা সরকার এখন অবশ্য বড়পর্দার নায়িকা। কাজ করেছেন ওয়েব সিরিজেও। 

বলছি ভারতীয় বাঙালি অভিনেত্রী মধুমিতা সরকারের কথা। তিনি বোঝেনা সে বোঝেনা টেলিভিশন ধারাবাহিককে পাখি ঘোষ এবং কুসুম দোলায় ডক্টর ইমন মুখার্জির প্রধান চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। তিনি তার বাণিজ্যিক ও সমালোচকদের সফল সিনেমা 'চিনি'-এর জন্য সবচেয়ে জনপ্রিয়।

মধুমিতাকে মাঝেমধ্যেই বোল্ড ফটোশ্যুট করতেও দেখা যায়। বেশকিছুদিন আগে সেলিব্রিটি ফটোগ্রাফার তথাগত ঘোষের ক্য়ামেরায় বোল্ড ফটোশ্যুটে দেখা গিয়েছিল মধুমিতাকে। তার সেই বোল্ড লুক নিয়ে উঠেছিল নানান প্রশ্ন। চলেছিল তীব্র ট্রোলিং।

আর এবার আরো একবার সাহসী লুকে ধরা দিলেন মধুমিতা। তাতেই ফের শুরু হয়েছে ট্রোলিং। কারণটা অবশ্যই মধুমিতার ক্যাপশান। তথাগত ঘোষের ছবিতে মধুমিতাকে দেখা গেছে বাদামী রঙের ব্রালেটে। সঙ্গে নস্যি রঙের লেদারের শর্ট স্কার্ট পরেছেন তিনি। বসে তোলা ছবিতে মধুমিতার চোখে দেখা যাচ্ছে রোদ-চশমা। 

দাঁড়িয়ে তোলা ছবিতে আবার সেই রোদ চশমাটি উধাও। ক্যাপশানে তাই অভিনেত্রী লিখেছেন, ‘With or without’। ছবিটি 'ভূমি মেকআপ', ‘বাবান ইসলাম’ নামে দুই ব্যক্তিকে ট্যাগও করেছেন মধুমিতা। বেশ বোঝা যাচ্ছে, এই ভূমিই মধুমিতার মেকআপ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App