×

বিনোদন

ট্রলের শিকার অনন্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩০ পিএম

ট্রলের শিকার অনন্ত

ছবি: সংগৃহীত

পরনে সাদা স্যান্ডো গেঞ্জি, শর্ট প্যান্ট। তাকিয়ে আছে আকাশের দিকে। এমনই এক লুকে দেখা গেল ঢাকাই চলচ্চিত্রের প্রযোজক ও আলোচিত অভিনেতা অনন্ত জলিলকে।

মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ-সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশন নিয়ে নির্মিতব্য ছবি ‘অপারেশন জ্যাকপট’-এর একটি শুটিংয়ে এমন লুকে ধরা দিয়েছেন অনন্ত জলিল।

রোববার (১১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অপারেশন জ্যাকপট’ ছবির শুটিংয়ের বেশ কয়েকটি স্থির চিত্র ভাইরাল হয়। যেখানে ট্রেনিং নিতে দেখা গিয়েছে অনন্ত জলিলকে।

তার সঙ্গে আরও ছিলেন অভিনেতা ইমন, জনসহ আরও অনেকেই। তবে অন্য অভিনেতাদের সঙ্গে উচ্চতা মিল করতে অনন্ত জলিলকে দেখা গিয়েছে পায়ের নিচে মাটি দিয়ে দাঁড়িয়ে থাকতে। আর এতেই ঘটে বিপত্তি। ট্রলের শিকার হয়েছেন অনন্ত জলিল।

গেল বছরে ছবিটির প্রথম লটের শুটিং শুরু হয় এফডিসিতে। ছবিটি পরিচালনা করবেন বাংলাদেশের দেলোয়ার জাহান ঝন্টু ও কলকাতার রাজীব কুমার। প্রথম লটের শুটিং শেষে গাজীপুরের বিভিন্ন স্পটসহ দেশের চার সমুদ্রবন্দর ও ভারত এবং ফ্রান্সের কিছু লোকশন কিছু শুটিং হবে।


প্রসঙ্গত, বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ-সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশন ছিল ‘অপারেশন জ্যাকপট’। সেটাই বড় আয়োজনে তুলে ধরা হচ্ছে রুপালি পর্দায়। এই ছবিতে ভিন্নরূপে দেখা যাবে আলোচিত অভিনেতা অনন্ত জলিলকে।

এ ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত, ওমর সানী, মিশা সওদাগর, অমিত হাসান, নীরব, ইমন, নাদের চৌধুরী, শহীদুল ইসলাম সাচ্চু, ড্যানি সিডাক, খোরশেদ আলম খসরুসহ অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App