×

বিনোদন

ফের সংসার ভাঙার সিদ্ধান্ত মাহিয়া মাহির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৫ এএম

ফের সংসার ভাঙার সিদ্ধান্ত মাহিয়া মাহির

ছবি: সংগৃহীত

স্বামী রকিব সরকারের সঙ্গে দুই বছর সংসার করার পর এবার বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহি। ইতোমধ্যেই তারা আলাদা থাকা শুরু করেছেন।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি মাহি তার ভেরিফাইড ফেইসবুক পেইজে এক ভিডিও বার্তায় জানিয়েছেন। 

ভিডিও বার্তায় আবেগঘন কণ্ঠে তিনি বলেন, আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। 

এমনকি আমার পরিবারেরও অনেক কেয়ার করতো রকিব বলেই একপর্যায়ে কেঁদে মাহি বলেন, খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কিভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করবো।

নেটিজেনদের বাজে মন্তব্য না করার অনুরোধ করে মাহি বলেন, আমার কলিজার টুকরা ফারিশকে নিয়ে যখন অনেকেই বাজে মন্তব্য করেন তখন মা হিসেবে আমার বুকটা ফেটে যায়। আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। 

এদিকে ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রকিবকে বিয়ে করেন মাহি। তাদের ঘরে পুত্র সন্তান ফারিশ রয়েছে। 

উল্লেখ্য, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। আর ২০২১ এর ২২ মে পাঁচ বছরের বিবাহিত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এই অভিনেত্রী। এরপরই রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে।

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলকাতায় শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যা বললেন

কলকাতায় শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যা বললেন

সীমান্তে ৬ জনকে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

সীমান্তে ৬ জনকে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আলোচনার অর্থ নেই: ককরোচ মুখপাত্র

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আলোচনার অর্থ নেই: ককরোচ মুখপাত্র

ইয়েমেনে সৌদির হামলা, পাল্টা আঘাতের হুঁশিয়ারি হুতিদের

ইয়েমেনে সৌদির হামলা, পাল্টা আঘাতের হুঁশিয়ারি হুতিদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App