×

বিনোদন

মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন রাশমিকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪২ পিএম

মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন রাশমিকা

রাশমিকা মান্দানা

মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন দক্ষিণি তারকা রাশমিকা মান্দানা। মাঝ আকাশে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। সামাজিক মাধ্যমে এ খবর রাশমিকা নিজেই জানিয়েছেন।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ছবির কোলাজ পোস্ট করেছেন রশ্মিকা। একটিতে তার সঙ্গে শ্রদ্ধা দাসকে দেখা যাচ্ছে। হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন দুই নায়িকা। আরেক ছবিতে দেখা যাচ্ছে, দুজনের পা সামনের সিটে ঠেকানো। এমন ছবিতে রশ্মিকা লিখেছেন, ‘আপনাদের জানিয়ে রাখি, আজ আমরা মৃত্যুর মুখ থেকে ফিরলাম’।

জানা গেছে, মুম্বাই থেকে হায়দরাবাদে যাচ্ছিলেন রশ্মিকারা। ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবে মাত্র তাদের বিমান ছেড়েছিল। আচমকা ফ্লাইটে কিছু সমস্যা দেখা দেয়। প্রায় তিরিশ মিনিট পরে আবার বিমানবন্দরে ফ্লাইট ফিরিয়ে আনা হয়। গোটা এই সময়টায় বেশ উদ্বিগ্ন ছিলেন যাত্রীরা। কিন্তু নিরাপদে বিমানবন্দরে ফিরেই বোধহয় হাসি ছড়িয়ে যায় রশ্মিকা-শ্রদ্ধার মুখে।

প্রসঙ্গত, রাশমিকার সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘অ্যানিমেল’। এতে তার বিপরীতে ছিলেন রণবীর। ২০০ কোটি বাজেটের এই সিনেমাটির পরিচালক সঞ্জয় রেড্ডি বাঙ্গা। এ ছবিতে তৃপ্তিকে দেখা গেছে দ্বিতীয় নায়িকা হিসেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App