×

বিনোদন

সংসদ ছেড়ে মিমির অভিমানী বার্তা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৯ পিএম

সংসদ ছেড়ে মিমির অভিমানী বার্তা

ছবি: সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচনের আগে বিধানসভার সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সংসদ ছেড়ে শুক্রবার সংসদীয় কাজের খতিয়ান নিয়ে সমালোচকদের চ্যালেঞ্জ ছুঁড়ে দেন এই অভিনেত্রী। এবার এ তারকা সংসদ সদস্যের পোস্টে উঠে এলো আক্ষেপ ও অভিমানের বার্তা।

শনিবার ওপার বাংলার এ অভিনেত্রী ইন্সটাগ্রামে বব মার্লের জীবনদর্শনের কথা শেয়ার করেছেন। যার অর্থ করলে দাঁড়ায়, ‘মানুষ যখন সৎ থাকে তখনই সবাই তাকে ঘৃণা করে, কিন্তু মুখোশ পরা মানুষেরাই ভালোবাসা পায়।’ 

গত দুদিন ধরেই তোলপাড় চলছে মিমি চক্রবর্তীর সংসদ সদস্যের পদ থেকে ইস্তফা দেয়া নিয়ে রাজনৈতিকমহল থেকে বিনোদন দুনিয়ার সবখানে । টালিউড অভিনেত্রীর এমন পদক্ষেপে স্তম্ভিত হয়েছে তার অনুরাগীরাও। 

বৃহস্পতিবার বিধানসভায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে মিমি গণমাধ্যমকে সংসদ সদস্যের পদ ছাড়ার বিষয়ে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সংসদ সদস্যের পদ ছাড়তে চান, এমনকি আগামী লোকসভা নির্বাচনেও আর প্রার্থীও হতে চান না।’ 

ছবি: সংগৃহীত

২০১৯ সালের লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে জিতে যাদবপুর থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মিমি। এই কয়েক বছরে মোট ১৭ কোটি টাকারও বেশি কাজ করেছেন সংসদীয় এলাকায়। কোন এলাকায় কত টাকা খরচ হয়েছে? তার হিসেবও দিয়েছেন পুঙ্খানুপুঙ্খভাবে।

আরো পড়ুন: মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন রাশমিকা

ফেসবুকে করা এক পোস্টে তৃণমূলের এই তারকা সংসদ সদস্য লিখেছেন, ‘আমার জীবন অধ্যায়ের অধিকাংশ সময় অভিনয় জগতে থেকে মানুষকে মনোরঞ্জন করেছি। কিন্তু গত ৫ বছর, বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতন্ত্রের একজন সংসদ সদস্য রূপে যতটা কাজ সাধারণ মানুষের জন্য করতে পেরেছি, মানুষের করের টাকা সঠিকভাবে ব্যবহার করে উন্নয়নমূলক কাজ করেছি, সৎপথে থেকে মাথা উঁচু করে এগিয়ে গেছি, সেই সফরের কথা মনে করলে মারাত্মক আত্মতুষ্টি হয়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App