×

বিনোদন

আফসানা মিমির উপস্থাপনায় শর্মিলা ঠাকুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৬ পিএম

আফসানা মিমির উপস্থাপনায় শর্মিলা ঠাকুর

ছবি: সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশ ঘুরে গেছেন ভারতের কিংবদন্তি নায়িকা শর্মিলা ঠাকুর। এসেছিলেন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে। উৎসবটির উদ্বোধন করেছেন তিনি। বেশ উপভোগ করেছেন এবারের ঢাকা সফর। দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও। যাওয়ার আগে তিনি হাজির হয়েছিলেন চ্যানেল আইতে।

সেখানে তাকে নিয়ে চ্যানেলটি একটি অনুষ্ঠান তৈরি করেছে। যেখানে অভিনেত্রী-পরিচালক আফসানা মিমির উপস্থাপনায় অতিথি হয়েছিলেন শর্মিলা।

মিমির সঙ্গে খোলামেলা কথা বলেছেন গুণী এই অভিনেত্রী। কিছুটা সময় আলাপচারিতায় উঠে এসেছে শর্মিলা ঠাকুরের জীবনের নানান প্রসঙ্গ। ‘কথা’ নামক এ অনুষ্ঠানটি চ্যানেল আইতে দেখা যাবে রবিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩০ মিনিটে।

শর্মিলা ঠাকুর কিংবদন্তি ভারতীয় বাঙালি অভিনেত্রী। তার প্রথম সিনেমা সত্যজিৎ রায়ের পরিচালনায় অপুর সংসার। তিনি ১৯৭০-এর দশকের সর্বোচ্চ পারিশ্রমিকগ্রহীতা অভিনেত্রীর একজন।

দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। প্রথমবার মৌসুম (১৯৭৫) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে এবং দ্বিতীয়বার আবার অরণ্যে (২০০৩) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে।

এ ছাড়া তিনি আরাধনা (১৯৬৯) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।

প্রসঙ্গত, শর্মিলা ঠাকুর ভারতের ক্রিকেটার ও নবাব মনসুর আলি খানকে বিয়ে করেন। তিনি এক পুত্র ও এক কন্যার জননী। পুত্র সাইফ আলি খান ও কন্যা সোহা আলি খানও অভিনয়শিল্পী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App