×

বিনোদন

ফারুকীর পর অসুস্থ মেয়ে, দোয়া চাইলেন তিশা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৩ পিএম

ফারুকীর পর অসুস্থ মেয়ে, দোয়া চাইলেন তিশা

ছবি: সংগৃহীত

সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। চিকিৎসা নিয়ে বাসায়ও ফিরেছেন তিনি। এ তথ্য ফারুকীর স্ত্রী তিশা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন।

এবার তিশা-ফারুকী দম্পতির মেয়ে ইলহাম অসুস্থ হয়ে পড়েছেন। বিষয়টি জানিয়ে তিশা একটি পোস্ট দিয়েছেন। পোস্ট দেখে বোঝা যাচ্ছে তিশা বেশ চিন্তিত হয়ে পড়েছেন।

এতে তিনি লেখেন, ‘আল্লাহ মানুষের অনেকভাবেই পরীক্ষা নেন। আমার পরিবারেরও পরীক্ষা চলছে। সবাই ইলহামের জন্য দোয়া করবেন প্লিজ।’ তবে মেয়ের ঠিক কী হয়েছে, কিংবা হাসপাতালে ভর্তি কিনা, তা খোলসা করে কিছুই জানাননি তিশা।

প্রসঙ্গত, তিশার এই পোস্ট দেখে তার ভক্ত-অনুরাগীরা ইলহাম, ফারুকীসহ তাদের পুরোপরিবারের জন্য শুভ কামনা জানাচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App