×

বিনোদন

শাকিলা জাফরের ছেলেকে বিয়ে করছেন ‘বুলবুলি’ খ্যাত নন্দিতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫১ পিএম

শাকিলা জাফরের ছেলেকে বিয়ে করছেন ‘বুলবুলি’ খ্যাত নন্দিতা

সংগীতশিল্পী শাকিলা জাফরের একমাত্র ছেলে মুফরাত জাফরকে বিয়ে করছেন ‘বুলবুলি’ খ্যাত গায়িকা সান সানজিদা মাহমুদ নন্দিতা।

গত রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ফেসবুক অ্যাকাউন্টে তিনটি ছবি পোস্ট করে নিজের বাগদানের খবর জানান সংগীতশিল্পী নন্দিতা। যেখানে ক্যাপশনে লেখেন , ‘এই আংটি পেলাম।’ 

ছবিতে অনামিকায় পরা আংটিতে একজনের হাত ধরা অবস্থায় দেখা গেছে গায়িকাকে। তবে কার হাত ধরে রয়েছেন, সেটা প্রকাশ করেননি তিনি। 

এদিকে নন্দিতার ছবিগুলো প্রকাশ করার পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন সংগীতশিল্পী আঁখি আলমগীর, পুতুল, সুনিধি নায়েক, ঝিলিক, অভিনেত্রী ঐন্দ্রিলাসহ আরো অনেকে।

আরো পড়ুন: সিডনিতে সোলসের গানে মাতলো বাংলাদেশি চিকিৎসকেরা

জানা গেছে, আগামী ১ মার্চ ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে গায়িকার। পাত্রের নাম মুফরাত জাফর। যিনি নন্দিত সংগীতশিল্পী শাকিলা জাফর বর্তমানে শাকিলা শর্মার ছেলে।

নন্দিতার বাড়ি ফরিদপুর হলেও তিনি পড়ালেখা করেছেন মুন্সিগঞ্জে। এরপর রাজধানীর সিটি কলেজে ভর্তি হন। সে সময় থেকেই ছায়ানটে গান শিখতে শুরু করেন তিনি।

এরপর ২০১৩ সালে আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়ার সময় ‘বাংলাদেশি আইডল’ রিয়েলিটি শোয়ে অংশ নেন নন্দিতা। সেখানে সেরা ১০-এ সপ্তম স্থানে জায়গা করে নেন। তারপর থেকে নিয়মিত গান করছেন। পাশাপাশি উপস্থাপনাও করছেন। সবশেষ কোক স্টুডিও বাংলায় ‘বুলবুলি’, ‘দাঁড়ালে দুয়ারে’র মতো গানে কণ্ঠ দিয়ে শ্রোতামহলে পরিচিতি লাভ করেছেন এই গায়িকা। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App