×

বিনোদন

আর অভিনয় করবেন না আনুশকা!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৬ পিএম

আর অভিনয় করবেন না আনুশকা!

ক্যারিয়ারে শীর্ষে থাকাকালীন সময়ে বিরাট কোহলির সঙ্গে বিয়ে করেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। তার বছর কয়েকের মাথায় মেয়ে ভামিকা এলো তাদের ঘর আলো করে। এরপর থেকে সিনেমায় অভিনয় করা কমিয়ে দেন। এর মধ্যেই ফের অন্তঃসত্ত্বা হন অভিনেত্রী। 

গত ১৫ ফেব্রুয়ারি জন্ম হয় তাদের পুত্রসন্তান অকায়ের। এক কথায় চারজনের পরিপূর্ণ সংসার আনুশকার। এমনিতেই দিন কয়েক আগে ঘোষণা করেছেন খুব বেশি ছবি আর করবেন না তিনি। তবে কি এবার পুরোপুরি অভিনয় থেকে মুখ ফেরাবেন অভিনেত্রী?

ব্যক্তিগত জীবনে মায়ের দায়িত্ব সামলে কর্মজীবনে ভারসাম্য বজায় রাখা খুব সহজ নয়। তবে ভামিকার জন্মের পর একটি ছবির শুটিং সারেন আনুশকা, সেটি ‘চাকদহ এক্সপ্রেস’। ঝুলন গোস্বামীর জীবনীচিত্র। মা হওয়ার পর এটি ছিল তার প্রথম ছবি। যদিও গত দু’বছর ধরে অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আনুশকা। তবে মুক্তি বাকি রয়েছে ‘চাকদহ এক্সপ্রেস’-এর। শোনা যাচ্ছে, ২০২৪ সালের শেষেই মুক্তি পাবে আনুশকার এ ছবি। কিন্তু তারপরও সেভাবে কাজ করবেন কিনা, সেটা নিয়ে সংশয় রয়েছে।

এক সাক্ষাৎকারে আনুশকা জানান, আর খুব বেশি অভিনয় করবেন না। হাতেগোনা ছবি করবেন। বড় জোর বছরে একটা করে! তবে হঠাৎ কী কারণে এ সিদ্ধান্ত? আনুশকা জানান, এ মুহূর্তে মেয়ে ভামিকার তাকে প্রয়োজন। যদিও বাবা হিসেবে বিরাট অত্যন্ত দায়িত্বশীল, জানিয়েছেন আনুশকা। কিন্তু মেয়ের নাকি মাকে ছাড়া চলে না। সারাক্ষণ মাকে দরকার তার। সেই কারণেই মেয়েকে সময় দিতে চান আরও বেশি করে। এছাড়া এখন আবার তাদের জীবনে রয়েছে ছোট্ট অকায়ও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App