×

বিনোদন

হানিমুনে গিয়ে বিপাকে জায়েদ খান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৩ পিএম

হানিমুনে গিয়ে বিপাকে জায়েদ খান

বিয়ে করেছেন ঢালিউডের বর্তমান সময়ের আলোচিত-সমালোচিত নায়ক জায়েদ খান। নতুন বউকে নিয়ে কোথায় যাবেন হানিমুনে? নতুন বউয়ের প্রথম পছন্দ কক্সবাজার। তাই বাধ্য বরের মতো জায়েদ খানও বউকে নিয়ে ছুটলেন বিশ্বের সবচেয়ে বড় সমুদ্রসৈকতে। নতুন বউকে নিয়ে উঠে গেলেন আন্তর্জাতিক মানের হোটেল রামাদার প্রেসিডেন্টসিয়াল স্যুইটে। 

এমনই চিত্রনাট্যের একটি বিজ্ঞাপনে কাজ করলেন জায়েদ খান। এখানে তার সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা জলি। বিজ্ঞাপনটি শুট করা হয়েছে কক্সবাজারের আন্তর্জাতিক মানের একটি হোটেলে।

আর এ বিজ্ঞাপনকে কেন্দ্র করেই বেশ কিছু গণমাধ্যমে সংবাদ প্রচার হলো- বউ নিয়ে হানিমুনে গেছেন জায়েদ খান, যা দেখেই নাকি ঘুম উড়েছে জায়েদ খানের নারী ভক্তদের। একের পর এক মেসেজ দিয়ে যাচ্ছেন অভিনেতাকে। 

নিজের এই মধুর বিড়ম্বনার খবর জানিয়েছেন জায়েদ খান নিজেই। তার ভাষায়- বিজ্ঞাপনের এই খবর প্রকাশের পর থেকেই মেয়েরা কান্নাকাটি শুরু করেছে। একের পর এক মেসেজ দিয়ে যাচ্ছে-তাদের নাকি মন ভেঙ্গে গেছে।

জায়েদ খান বলেন, আজকে এই বিজ্ঞাপনের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর থেকেই আমার ইনবক্স ভর্তি হয়ে গেছে মেয়েদের মেসেজে। আরে বাবা, তোমরা তো পুরো খবরটা পড়বে! শুধু শিরোনাম পড়েই এই কান্নাকাটি।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে জায়েদ খানের ‘সোনার চর’ সিনেমা। যে ছবিতে আরও আছেন ওমর সানী ও মৌসুমী। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App