×

বিনোদন

টফি-তে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ৭ জন’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৬ পিএম

টফি-তে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ৭ জন’

ছবি: সংগৃহীত

দেশের সবচেয়ে বড় ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি-তে শুক্রবার (১ মার্চ) মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ৭ জন’র বিশেষ অনলাইন প্রিমিয়ার হতে যাচ্ছে। গত বছর মার্চ মাসে দেশজুড়ে সিনেমা হলে ও সম্প্রতি অ্যামাজন প্রাইমে মুক্তি পাওয়া এই সিনেমাটি ইতোমধ্যে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

ভিন্ন পেশা ও বাস্তবতা থেকে আসা ৭ জন মুক্তিযোদ্ধার একটি গোপন মিশনে অংশগ্রহণ ও যুদ্ধক্ষেত্রের শ্বাসরুদ্ধকর ঘটনা নিয়ে পরিচালক খিজির হায়াত  খান ‘ওরা ৭ জন’ সিনেমাটি নির্মাণ করেছেন। তারকাবহুল এই সিনেমার গুরত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। এছাড়াও ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, ইমতিয়াজ বর্ষণ, খিজির হায়াত খানসহ আরও অনেক গুণী অভিনয়শিল্পী অভিনয় করেছেন এই সিনেমায়।

টফিসহ সারা বিশ্বের সাতটি ওটিটি প্ল্যাটফর্মে দর্শকরা সিনেমাটির ডিরেক্টরস কাট (পরিচালকের বিশেষ সংস্করণ) উপভোগ করতে পারবেন। বাংলাদেশের সিনেমাপ্রেমী দর্শকরা টফি-এর এই বিশেষ অনলাইন প্রিমিয়ারের মাধ্যমে যেকোনো নেটওয়ার্ক থেকে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস নির্ভর এই সিনেমাটি দেখতে পারবেন।

টফি-এর মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, ‘দেশের সবচেয়ে বড় ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম হিসেবে টফি সবসময় দর্শকদের বিনোদনমূলক ও অর্থবহ কন্টেন্ট উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। স্বাধীনতার মাসে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের ত্যাগের প্রতি সম্মান জানাতে তৈরি করা ‘ওরা ৭ জন’ সিনেমাটি টফি-তে মুক্তি দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

আশা করছি আমাদের দর্শকরা, বিশেষ করে তরুণ প্রজন্ম টফি-তে সিনেমাটি আগ্রহের সাথে উপভোগ করবেন ও আমাদের গৌরবময় ইতিহাসকে শ্রদ্ধাভরে স্মরণ করবেন।’

সিনেমাটি দেখতে অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইস-এর জন্য যথাক্রমে প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে টফি অ্যাপ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App