×

বিনোদন

আম্বানীদের নিমন্ত্রণ রক্ষা করতে যাওয়ার পথে বিপাকে দীপিকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ০১:২০ পিএম

আম্বানীদের নিমন্ত্রণ রক্ষা করতে যাওয়ার পথে বিপাকে দীপিকা

চলতি বছরের সেপ্টেম্বর মাসে মা হবেন দীপিকা পাড়ুকোন। ইনস্টাগ্রামে পোস্ট করে নিজেই সেই খবর জানিয়েছেন হবু মা। বলিউডের এই ‘পাওয়ার কাপল’-এর বাবা-মা হওয়ার গুঞ্জন ছিল আগেই। সম্প্রতি সে গুঞ্জনে সিলমোহর দিয়েছেন ‘দীপবীর’।

সুখবর দেয়ার পরে প্রথম বার প্রকাশ্যে দেখা গেল দীপিকা-রণবীরকে। যাচ্ছেন জামনগরে। অম্বানী-পুত্র অনন্তের প্রাক-বিবাহের অনুষ্ঠানের নিমন্ত্রণ রক্ষা করতে। এ দিন হবু বাবা-মা দু’জনেই সাদা পোশাক পরেছিলেন। গাড়ি থেকে নামতেই দীপিকা-রণবীরকে দেখে উত্তেজিত হয়ে পড়েন অনুরাগীরা। হবু-মাকে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন অনেকেই। আর সেই পরিস্থিতিতে দায়িত্বশীল স্বামীর ভূমিকায় অবতীর্ণ হন রণবীর। অন্তঃসত্ত্বা স্ত্রীকে আগলে রাখেন অভিনেতা। আনন্দবাজার পত্রিকার।

প্রথম সন্তান আসার খবর জানাতেই সকাল থেকেই শুভেচ্ছায় ভাসছিলেন দু’জনে। বিকাল থেকেই জামনগরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন তারা। দীপিকা প্রায় তিনমাসের অন্তঃসত্ত্বা। তবে এখনও স্পষ্ট নয় স্ফিতোদর। সাদা লম্বা ঝুলের শার্টের সঙ্গে সাদা রঙের পালাজো পরেছিলেন দীপিকা। মুম্বই বিমানবন্দরে পৌঁছতেই হবু মাকে দেখে রীতিমতো হইচই পড়ে যায়। কিন্তু দীপিকার পাশ থেকে এক মুহূর্তের জন্যেও সরেননি রণবীর। দীপিকার হাত ধরেছিলেন, যাতে কোনও অসুবিধা না হয়। দীপিকা এমনিতে সব সময় হাসিখুশি থাকেন। তবে হবু মা যেন এখন একটু বেশিই খুশি। আনন্দ ছড়িয়েছে তার চোখেমুখে।

আরো পড়ুন: আপত্তিকর প্রস্তাব পাওয়ার কথা জানালেন অঙ্কিতা

‘বাফটা অ্যাওয়ার্ড’-এর সময় দীপিকার ‘বেবি বাম্প’ লক্ষ করেন অনেকেই। তার পর থেকেই গুঞ্জন চলতে থাকে। কিন্তু তার পরেও প্রকাশ্যে অভিনেত্রী বা রণবীর সিংহ এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। কিন্তু তিনি যে মা হতে চলেছেন, এ বার সে কথা ঘোষণা করতে সমাজমাধ্যমকেই বেছে নিয়েছেন দীপিকা। পরিবারে এক নতুন সদস্য আসছে। আর তাকে ঘিরেই দীপিকা এবং রণবীরের পরিবারে খুশির হাওয়া। অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই বলিউড তারকা থেকে তার অনুগামী, সমাজমাধ্যমে সকলেই শুভেচ্ছা জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App