×

বিনোদন

মা হচ্ছেন পরিণীতি চোপড়া!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৪, ০৮:২৫ এএম

মা হচ্ছেন পরিণীতি চোপড়া!

ছবি: সংগৃহীত

বলিউডে একের পর এক তারকারা দিচ্ছেন সুখবর। বরুণ ধাওয়ান-নাতাশা দলাল, ইয়ামি গৌতম, দীপিকা পাড়ুকোনের পর এবার সুখবর দিতে চলেছেন পরিণীতি চোপড়া। ২০২৩ সালের সেপ্টেম্বরে আম আদমি পার্টি (আপ) নেতা রাঘব চাড্ডার সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। 

উদয়পুরের পিচোলা হ্রদের পাশে বিয়ে হয় রাঘব-পরিণীতির। বিয়ের ৫ মাস পেরোতেই গুঞ্জন শোনা যাচ্ছে অন্তঃসত্ত্বা হয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে ধারণ করা পরিণীতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানেই পরিণীতিকে দেখে বলিউডের একাংশের ধারণা, তিনি এখন অন্তঃসত্ত্বা। তার পরনে কালো ম্যাক্সি ড্রেস, উপরে ডেনিম জ্যাকেট, চোখে সানগ্লাস। 

ফটোগ্রাফারদের দেখে সচেতনভাবেই এড়িয়ে যেতে চেয়েছিলেন অভিনেত্রী। তবে পাপ্পারাজিদের ফাঁকি দেয়া কি এতো সহজ?

ইদানীং দিল্লি-মুম্বাই প্রায়ই আসা-যাওয়া করছেন পরিণীতি। কারণ দিল্লিতে শ্বশুরবাড়ি, আর মুম্বাইতে তার কর্মস্থল। সম্প্রতি নতুনভাবে শুরু করেছেন নিজের সঙ্গীত ক্যারিয়ার। কদিন আগেই মুম্বাইতে করেছেন একক কনসার্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App