×

বিনোদন

রিয়েলিটি শো’র প্রধান বিচারক রাজীব মণি দাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৪, ০৩:১৭ পিএম

রিয়েলিটি শো’র প্রধান বিচারক রাজীব মণি দাস

নাট্যকার রাজীব মণি দাস

‘জীবনের গল্প বলুন, বাড়ি জিতুন’ রিয়েলিটি শো’র বিচারক হলেন নাট্যকার রাজীব মণি দাস। জীবন্ত কিংবদন্তী ছাত্রবন্ধু ‘মিয়া আবদুল্লাহ্ ওয়াজেদ’র উদ্যোগে শুরু হতে যাচ্ছে এই মানবিক শো’টি। যেখানে দেশের বিভিন্ন ইন্ডাষ্ট্রিয়াল শ্রমিকদের নিয়ে এর প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে।

অসহায় ভিটামাটিহীন, ঘরহীন ব্যক্তি যিনি কোনো ইন্ডাষ্ট্রিতে চাকরিরত কিংবা অবসর প্রাপ্ত, আবার যার রয়েছে চতুষ্কোণ অভিজ্ঞতা ও মেধা। এমনই ব্যক্তিদের নিয়ে খুব শিগগিরই এটিএন বাংলার পর্দায় আসছে ‘জীবনের গল্প বলুন, বাড়ি জিতুন’। যেখানে মেধা-মনন-এবং অসহায় ব্যক্তিদের মানবিক জীবনকে এই রিয়েলিটি শো’র মাধ্যমে তুলে ধরা হবে দর্শকের সামনে।

এ প্রসঙ্গে রাজীব মণি দাস বলেন, এর আগেও আমি বেশ কয়েকটি রিয়েলিটি শো’র বিচার কার্যের দায়িত্ব পালন করেছি। তবে হাজারো বিনোদন শো’র পাশাপাশি এইরকম ব্যতিক্রমধর্মী একটি উদ্যোগ গ্রহণের জন্য প্রথমে শ্রদ্ধা জানাই জীবন্ত কিংবদন্তী মিয়া আবদুল্লাহ ওয়াজেদ স্যারকে। যিনি বিনোদনের পাশাপাশি মানবিক উদ্যোগে এগিয়ে এসেছেন। আমি আশা করবো এই অনুষ্ঠানে দর্শক ব্যক্তিক্রম বিনোদন উপভোগ করবেন।

অনুষ্ঠান সম্পর্কে বিচারক রাজীব মণি আরও বলেন, আমি গর্ববোধ করছি এই ভেবে যে, এ ধরনের অনুষ্ঠান কালের সাক্ষী হয়ে থাকবে বলে। কারণ, অতীতে এমন মানবিক রিয়েলিটি শো’ আমার জানামতে চোখে পড়েনি। তাই, এই অনুষ্ঠানটির সংশ্লিষ্ট সকলের উত্তোরোত্তর সফলতা কামনা করছি।

প্রসঙ্গত, রাজীব মণি দাস এবারই প্রথম নয়, এর আগেও তিনি বিভিন্ন রিয়েলিটি শোয়ের প্রধান বিচারকের দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো এশিয়ান টিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘মি. এন্ড মিস গ্ল্যামার লুকস ২০২৩’ ও বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২-২০২৩।

জানা যায়, রিয়েলিটি শো’টি খুব শিগগিরই এটিএন বাংলা টেলিভিশনে প্রচার শুরু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

সুখবর দিলেন মৌসুমী

সুখবর দিলেন মৌসুমী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App