×

বিনোদন

মা হলেন অভিনেত্রী গ্যাল গ্যাডট

Icon

কুদরত উল্লাহ

প্রকাশ: ০৭ মার্চ ২০২৪, ০৩:৩৮ পিএম

মা হলেন অভিনেত্রী গ্যাল গ্যাডট

অভিনেত্রী গ্যাল গ্যাডট

আবারো মা হলেন ‘ওয়ান্ডার ওম্যান’ খ্যাত অভিনেত্রী গ্যাল গ্যাডট। স্বামী জ্যারন ভারসানোর সঙ্গে এটি তার চতুর্থ সন্তান।

বৃহস্পতিবার (৭ মার্চ) গ্যাল গ্যাডট তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, হাসপাতালের বিছানায় নবজাতককে বুকে জড়িয়ে আছেন গ্যাল গ্যাডট।

ক্যাপশনে ৩৮ বছর বয়সী এ অভিনেত্রী লেখেন, আমার মিষ্টি মেয়ে তোমাকে স্বাগতম। গর্ভাবস্থা সহজ ছিল না। কিন্তু আমরা তা পেরেছি।

মেয়ের নাম জানিয়ে গ্যাল গ্যাডট লেখেন, তুমি আমাদের জীবনে আলো ছড়িয়ে দিয়েছো। তোমার নাম ‘ওরি’। হিব্রু ভাষায় যার অর্থ ‘আমার আলো’। কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ। মেয়েদের বাড়িতে তোমাকে স্বাগতম।

২০০৮ সালে জ্যারন ভারসানোকে বিয়ে করেন গ্যাল গ্যাডট। ২০১১ সালে এই দম্পতির প্রথম সন্তান অ্যালমার জন্ম হয়। ২০১৭ সালে তাদের দ্বিতীয় মেয়ে মায়া পৃথিবীতে আসে। ২০২১ সালে জন্ম হয় তৃতীয় কন্যা ড্যানিয়েলার।

প্রসঙ্গত, এই অভিনেত্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হার্ট অব স্টোন’। গত বছরের ১১ আগস্ট মুক্তি পায় এটি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘স্নো হোয়াইট’ সিনেমা।

সূত্র: পিপল ডটকম

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App