×

বিনোদন

বিয়ে সম্পন্ন প্রিয়াঙ্কার বোন মীরার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ০২:১৫ পিএম

বিয়ে সম্পন্ন প্রিয়াঙ্কার বোন মীরার

ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের প্রেমিক রক্ষিত কেজরিওয়ালকে বিয়ে করলেন প্রিয়াঙ্কা চোপড়ার বোন মীরা চোপড়া। বলিউডের অন্য আট দশটা বিয়ের ছক না মেনে লাল লেহেঙ্গায় সেজে উঠেন মীরা। তার সঙ্গে ছিল মানানসই গয়না এবং মেকআপ। নববধূর মুখের হাসিও ছিল দেখার মতো।

স্বামী রক্ষিতের পরনে ছিল সাদা শেরওয়ানি। গলায় হার। চোখে কালো চশমা। মঙ্গলবার (১২ মার্চ) কাছের মানুষদের উপস্থিতিতে জীবনে নতুন অধ্যায়ে পা রাখেন তারা।

মীরা ও রক্ষিতের বিয়ের আসর বসেছিল জয়পুরে। বিয়ের ছবি শেয়ার করে মীরা ইনস্টাগ্রামে লেখেন, ‘সুখে, ঝগড়ায়, হাসি, কান্নায়, সারা জীবনের স্মৃতি তৈরি হবে তোমার সঙ্গে। সব জন্মেই তোমাকে চাই।’

প্রসঙ্গত, মীরা পেশায় একজন মডেল এবং অভিনেত্রী। হিন্দি ছবির পাশাপাশি তামিল, তেলুগু ইন্ডাস্ট্রিতেও কাজ করেন তিনি। ভালোবাসার মানুষের সঙ্গে এবার সংসার সাজানোর পালা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App