×

বিনোদন

বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড পেলেন নাট্যকার রাজীব মণি দাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ০৩:১৩ পিএম

বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড পেলেন নাট্যকার রাজীব মণি দাস

ছবি: সংগৃহীত

বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ডে-২০২৪ এ শ্রেষ্ঠ নাট্যকারে ভূষিত হলেন রাজীব মণি দাস। বায়োস্কোপ সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে হোটেল অরনেট, বিজয়নগরের মিলনায়তনে জমকালো আয়োজনে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে তাকে পুরস্কার দেয়া হয়।

এ সময় রাজীব মণি দাসের হাতে শ্রেষ্ট নাট্যকারের পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.খ.ম মোজাম্মেল হক এমপি, বিশেষ অতিথি কণ্ঠশিল্পী আলম আরা মিনু।

সম্মাননা প্রসঙ্গে রাজীব মণি দাস বলেন, সংস্কৃতি একটি দেশের মৌল ভিত্তি পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সেক্ষেত্রে নাট্যকার হিসেবে আমার প্রয়াস থাকে সমাজ বদলে মানুষের মননশীলতার পরিবর্তনে নাটকের মাধ্যমে আনন্দের সাথে কিছু ম্যাসেজও দেয়া। এতে করে যদি ক্ষুদ্র পরিবর্তনও হয়, সেটাই আমার পরম পাওয়া।

তিনি আরও বলেন, আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় চাইলে নাটক, উপন্যাস, মঞ্চায়ন ইত্যাদি সাংস্কৃতিক মাধ্যমগুলোর দ্বারা অপসংস্কৃতি রোধে অবদান রাখতে পারি। কিশোর ও যুব সমাজকে একটি সঠিক আনন্দদায়ক অঙ্গন উপহার দিতে পারি।

প্রসঙ্গত, রাজীব মণি দাস এ পর্যন্ত প্রায় দেড় শতাধিক একক নাটকের পাশাপাশি ১৩টি ধারাবাহিক নাটক লিখেছেন। তার লেখা গানের সংখ্যা প্রায় ৩০টি। এ পর্যন্ত উপন্যাস লিখেছেন ৪টি । এছাড়া ২৫টির অধিক বিজ্ঞাপনের কনসেপ্ট তৈরি ও নির্মাণ করেছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App