×

বিনোদন

সিনেমার প্রযোজনা শুরু করছেন আমির

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ১১:১১ এএম

সিনেমার প্রযোজনা শুরু করছেন আমির

ছবি: সংগৃহীত

বলিউডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ‘ফেভারিটিজম’ ও ‘নেপোটিজম’ শব্দ দুটি। এই প্রসঙ্গে মুখ খুলেছেন অনেক তারকাই। এর সঙ্গে লড়াই করতে হয়েছে ইন্ডাস্ট্রির বড় বড় অভিনেতাকেও। বিভিন্ন সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মুখ খুলেছেন তারা। 

শোনা যায়, এই ইন্ডাস্ট্রিতে বেশ লড়াই করেই দাঁড়াতে হয় নবাগতদের। আবার সুযোগও পান না অনেকে। তবে এবার ইন্ডাস্ট্রির নতুন প্রতিভাদের নিয়ে কথা বললেন আমির খান। সম্প্রতি একটি লাইভে এসে তরুণ ও নতুন প্রতিভাদের নিয়ে কথা বলেন মিস্টার পারফেকশনিস্ট।

আমির খান সোশ্যাল মিডিয়া লাইভে এসে জানান, উদীয়মান অভিনেতাদের সুযোগ করে দিতেই প্রযোজনায় নেমেছেন তিনি। তার প্রযোজনায় নাম লেখানোর মূল কারণই ছিল নতুন প্রজন্মকে প্রতিশ্রুতি দেয়া। বিষয়টি প্রমাণও করেছেন তিনি। একেবারে নবাগতদের দিয়েই তৈরি হয়েছে তার ছবি ‘লাপাতা লেডিস’।

তার সাম্প্রতিক প্রযোজনা, লাপাতা লেডিসের জনপ্রিয়তা সত্যিই নজর কেড়েছে সবার। গর্বের সঙ্গে ৩ নবাগত প্রতিভা নীতনশি গোয়েল, প্রতিভা রান্তা ও স্পর্শ শ্রীবাস্তবকে সবার সামনে তুলে ধরেন এই সুপারস্টার। লাপাতা লেডিসের সাফল্য সত্যিই আমির খানের নতুন প্রতিভাদের বিকাশের প্রতিশ্রুতির প্রমাণ হয়ে দাঁড়িয়েছে।

আমির খান তার আসন্ন প্রকল্পগুলো সম্পর্কে কথা বলতে গিয়ে ‘সীতারে জমিন পার’ নিয়েও আলোচনা করেন। চলতি বছরের ক্রিসমাসে মুক্তি পেতে পারে তার এই সিনেমাটি। এই সিনেমা দর্শককে অত্যন্ত বিনোদিত করবে এমনই জানিয়েছেন তিনি। সীতারে জমিনের কথা বলতে গিয়ে হৃদয়স্পর্শী সিনেমা ‘তারে জমিন পার’ এর কথাও তুলে ধরেছেন আমির।

ছবি: সংগৃহীত

এছাড়া, মুক্তি পেতে চলেছে আমিরের প্রযোজনার আরও একটি সিনেমা ‘লাহোর ১৯৪৭’। এই সিনেমায় আমিরের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে সানি দেওল ও রাজকুমার সন্তোষীকে। এই সিনেমা ভারতীয় চলচ্চিত্রের একটি যুগান্তকারী সৃষ্টি হতে চলেছে বলেই মনে করছেন অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App