×

বিনোদন

ইফতারির ঐতিহ্য নিয়ে আসছে ‘এ কালের হাতে সেকালের সাথে’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ০১:০৪ পিএম

ইফতারির ঐতিহ্য নিয়ে আসছে ‘এ কালের হাতে সেকালের সাথে’

ছবি: সংগৃহীত

প্রজন্ম থেকে প্রজন্ম ধরে রমজানের ইফতার, সাহরি, দিনভর রোজা রাখার বিধি মাসব্যাপী আমেজ তৈরি করে আসছে। এর মধ্যে ইফতারি সব সময়ই নতুন নতুন আবেদনে হাজির হয়েছে বিভিন্ন সময়ে। বর্তমান প্রজন্মের কাছে আমাদের ইফতারির ঐতিহ্য অনেকাংশেই হারিয়ে যেতে বসেছে।

তবে সেই সময় সেই ঐতিহ্যকে ফিরিয়ে নিয়ে আসতেই ‘দীপ্ত প্লে’ নির্মাণ করছে চারটি শর্টফিল্ম, সহযোগিতায় থাকছে কোকাকোলা। ছোট ছোট গল্পের আবহে, রমজানের চার সপ্তাহে অবমুক্ত হতে যাওয়া এই শর্টফিল্মগুলোতে যেমন থাকবে ইফতারির ঐতিহ্য, তেমনই দেখা যাবে প্রজন্মের ভেতর বোঝা না-বোঝার টানাপোড়েনও।


নতুন ধরনের এ কাজগুলো দর্শকহৃদয় জয় করবে বলে মনে করেন দীপ্ত প্লে’র প্রধান মোহাম্মদ আবু নাসিম। তিনি জানান, যে কোনো ঐতিহ্য সম্পর্কেই আমাদের জানা উচিত। সেটি যদি গল্পের মাধ্যমে জানা যায় তাহলে তো আর কথাই নেই। এই রমজানে দর্শক নতুন কিছু পাবে, সে আশাই করছি!

শর্টফিল্মগুলো পরিচালনা করছেন খাইরুল বাশার কাব্য। চিত্রনাট্য তৈরি করেছেন আহমেদ খান হীরক ও ফাহমিদুর রহমান। খুব শিগগিরই দর্শক দীপ্ত প্লে’তে শর্টফিল্মগুলো দেখতে পাবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App