×

বিনোদন

বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড পেলেন পরিচালক মমিন সরকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ০১:৫৬ পিএম

বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড পেলেন পরিচালক মমিন সরকার

ছবি: সংগৃহীত

বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ডে-২০২৪ এ শ্রেষ্ঠ পরিচালকে ভূষিত হলেন মমিন সরকার। বায়োস্কোপ সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে হোটেল অরনেট, বিজয়নগর এর মিলনায়তনে জমকালো আয়োজনে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শ্রেষ্ঠ পরিচালক হিসেবে তাকে পুরস্কার দেয়া হয়।

এ সময় মমিন সরকারের হাতে শ্রেষ্ট পরিচালকের পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.খ.ম মোজাম্মেল হক এমপি, বিশেষ অতিথি কণ্ঠশিল্পী আলম আরা মিনু।

সম্মাননা প্রসঙ্গে মমিন সরকার বলেন, ‘কোনো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হলে সেটা অবশ্যই ভালো লাগে। এতে কাজের প্রতি দায়বদ্ধতা বেড়ে যায়। আপনারা সবাই দোয়া করবেন যাতে সামনের দিনগুলোতে আরো ভালো নাটক দর্শকদের উপহার দিতে পারি।’

বর্তমান কাজের ব্যস্ততা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি জানান, ঈদের জন্য ৩টি একক নাটক নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে “বরিশাইল্লা বাটপার” শিরোনামের একটি নাটক নির্মাণ কাজ শেষ করেছেন এই পরিচালক।

প্রসঙ্গত, মমিন সরকার এ পর্যন্ত ৩০টি একক নাটক পরিচালনা করেছেন। নাটক পরিচালনার পাশাপাশি নাটকের সম্পাদনার কাজও করে থাকেন তিনি, এ পর্যন্ত প্রায় ৫০০শত অধিক নাটক সম্পাদনার করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App