×

বিনোদন

মারা গেছেন অভিনেতা শাশ্বত চ্যাটার্জির মা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ০৬:০৭ পিএম

মারা গেছেন অভিনেতা শাশ্বত চ্যাটার্জির মা

ছবি: সংগৃহীত

মারা গেছেন অভিনেতা শাশ্বত চ্যাটার্জির মা অঞ্জলি চ্যাটার্জি। বুধবার (১৩ মার্চ) রাতে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর।

বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন শাশ্বতর মা অঞ্জলি। যার কারণে খাবারো কম খেতে পারতেন। এ তথ্য স্মরণ করে ভারতীয় একটি গণমাধ্যমে শাশ্বত বলেন, ‘গত ৪ মার্চ মাকে হাসপাতালে ভর্তি করিয়েছিলাম। রক্তচাপ কমে গিয়েছিলো। শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রাও বেশ কমে গিয়েছিলো। তারপর সব শেষ।’

প্রসঙ্গত, বরেণ্য অভিনেতা শুভেন্দু চ্যাটার্জি-অঞ্জলি চ্যাটার্জি দম্পতির পুত্র শাশ্বত। ২০০৭ সালে বাবা শুভেন্দুকে হারান এই অভিনেতা। এবার মাকে হারিয়ে শাশ্বত ভীষণ ভেঙে পড়েছেন বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App