×

বিনোদন

আইটেম গানে হট লুকে শ্রীলেখা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ০৫:০৯ পিএম

আইটেম গানে হট লুকে শ্রীলেখা

শ্রীলেখা মিত্র

মাথার ঝলমলে চুলগুলো ছেড়ে দেওয়া। এ চুলেই পরেছেন সোনালি রঙের ব্যান্ড। পরনে খোলামেলা পোশাক। নিজের ফেসবুকে বেশ কটি ছবি শেয়ার করেছেন শ্রীলেখা মিত্র। আর তাতে এমন লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।

ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তার পরবর্তী সিনেমা ‘নেগেটিভ’। এ সিনেমায় আইটেম গানে পারফর্ম করেছেন শ্রীলেখা। ফেসবুকে পোস্ট করা ছবিগুলো আইটেম গানের শুটিংয়ের ফাঁকে তোলা।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীলেখা মিত্র বলেন, আমি বাপ্পার কথা শুনে হেসে ফেলেছিলাম। আসলে এমন আইটেম গানে নাচের দৃশ্যের জন্য যে আমাকে বলবে সেটা ভাবতে পারিনি। ছোটবেলা থেকেই নাচতে ভালোবাসি। কত্থক নাচ নিয়ে পড়াশোনাও করেছি। এই গানে আমাকে দেখতে কেমন লাগবে, সে পরিকল্পনাও আমার করা।

প্রসঙ্গত, বাপ্পা পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন দেবলীনা দত্ত এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে প্রকাশ্যে এসেছে সিনেমাটির লুক। সিনেমাটির গল্পে একজন ফটোগ্রাফারের কাহিনি উঠে আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App