×

বিনোদন

মা হতে যাচ্ছেন কণ্ঠশিল্পী লিজা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৪, ০১:৫২ পিএম

মা হতে যাচ্ছেন কণ্ঠশিল্পী লিজা

সানিয়া সুলতানা লিজা

‘ক্লোজআপ ওয়ান’ তারকা খ্যাত নতুন প্রজন্মের সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজার ভক্ত-অনুরাগীদের জন্য সুখবর। তিনি মা হতে যাচ্ছেন। লিজার বাবা হেলাল উদ্দিন গণমাাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

এ প্রসঙ্গে লিজার বাবা বলেন, ‌‘বর্তমানে লিজা দেশের বাইরে রয়েছে। স্বামীর সঙ্গে আমেরিকায় থাকে। আমরা সবাই সেখান থেকেই এ আনন্দের সংবাদটি জেনেছি। সবার কাছে ওদের জন্য দোয়া চাইছি।’

২০২৩ সালের নভেম্বরে লিজার বিয়ের খবর প্রকাশ্যে আসে। তার স্বামী আমেরিকা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকার। তবে এর আগে তার বিয়ে পারিবারিক আয়োজনে সম্পন্ন হয়।

প্রসঙ্গত, লিজা ২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। সেই থেকে তিনি নিয়মিত গান গাইছেন। তার বেশ কয়েকটি তুমুল জনপ্রিয় মৌলিক গান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App