×

বিনোদন

ইসলাম ধর্ম গ্রহণ করলেন জনপ্রিয় মার্কিন র‌্যাপার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৪, ০৬:১২ পিএম

ইসলাম ধর্ম গ্রহণ করলেন জনপ্রিয় মার্কিন র‌্যাপার

লিল জন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি মসজিদে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বিখ্যাত মার্কিন র‍্যাপার ও প্রযোজক লিল জন।

শুক্রবার (১৫ মার্চ) তিনি লস অ্যাঞ্জেলেসের কিং ফাহাদ মসজিদে একটি বিশাল জমায়েতের সামনে প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন।

এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মসজিদের ইমামের তত্ত্বাবধানে ওই মার্কিন র‍্যাপার প্রথমে আরবি ও পরে ইংরেজিতে শাহাদাত পাঠ করছেন।

প্রসঙ্গত, লিল জনের জন্ম ১৯৭২ সালে জর্জিয়ার আটলান্টায়। আমেরিকান লেখক ও অ্যাক্টিভিস্ট শন কিংয়ের পর লিল জন হলেন রমজানের প্রথম সপ্তাহে ইসলাম গ্রহণকারী দ্বিতীয় বিখ্যাত আমেরিকান।

সূত্র: ডেইলি সাবাহ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App