×

বিনোদন

কন্যা সন্তানের মা হলেন কণ্ঠশিল্পী লিজা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪, ১২:৩৪ পিএম

কন্যা সন্তানের মা হলেন কণ্ঠশিল্পী লিজা

ছবি: সংগৃহীত

কন্যা সন্তানের মা হলেন ‘ক্লোজআপ ওয়ান’ তারকা সানিয়া সুলতানা লিজা। বিয়ের দুই বছরের মাথায় মাতৃত্বের স্বাদ পেলেন এই তারকা শিল্পী।

সোমবার (১৮ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৪টায় নিউইয়র্কের একটি হাসপাতালে কন্যা সন্তান জন্ম দেন লিজা। বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত জানিয়েছেন জনপ্রিয় গীতিকার কবির বকুল।

এর আগে গায়িকার বাবা হেলাল উদ্দিন লিজার মা হওয়ার খবর জানিয়ে বলেন, লিজা এখন দেশের বাইরে অবস্থান করছে। স্বামীর সঙ্গে বেশ সুখেই কাটছে তার দিনকাল। সেখান থেকেই আমরা  সুসংবাদটি পেয়েছি। সবাই দোয়া করবেন।

এদিকে, লিজার বেবি বাম্পের দুটি ছবি সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন গীতিকার কবির বকুলের স্ত্রী ও কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী। তিনি ক্যাপশনে লেখেন, পৃথিবীর সুন্দর দৃশ্যগুলোর মধ্যে অন্যতম। আমাদের সানিয়া সুলতানা লিজা মা হবে। সবাই দোয়ায় রাখবেন ওকে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকারকে বিয়ে করেন লিজা। গত নভেম্বরে প্রকাশ্যে আসে তার বিয়ের খবর। অনেকটা চুপিসারেই পরিবারের উপস্থিতিতে বিয়ে সারেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App