×

বিনোদন

হাসপাতালে ভর্তি সব্যসাচী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ০১:১৯ পিএম

হাসপাতালে ভর্তি সব্যসাচী

সব্যসাচী চক্রবর্তী

হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতীয় বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। শারীরিক কী সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সব্যসাচী সে বিষয়ে কিছু জানাননি তার পরিবার।

ভারতীয় একটি গণমাধ্যম সব্যসাচীর স্ত্রী মিঠু চক্রবর্তীর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি এখন খুব ব্যস্ত। পরিস্থিতি দেখে পরে মন্তব্য করব।’

নিউজ১৮ এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার (১৯ মার্চ) রাতে বুকে ব্যথা অনুভব করায় কলকাতার বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সব্যসাচীকে। হৃদরোগ বিশেষজ্ঞ ডা. প্রিয়ম মুখার্জির তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন ফেলুদা।

সব্যসাচীর হার্টে ব্লক ধরা পড়েছে। পেসমেকার বসাতে হবে। এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App