×

বিনোদন

রমজানে কোরআন পাঠ করেন উইল স্মিথ !

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ০২:৩০ পিএম

রমজানে কোরআন পাঠ করেন উইল স্মিথ !

ছবি: সংগৃহীত

হলিউড সুপারস্টার উইল স্মিথ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন যে, তিনি গত রমজান থেকে নিয়মিত কোরআন পাঠ করে আসছেন। এটি তার ভালো লেগেছে। 

তিনি বলেন, ‘গত রমজানে আমি মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কোরআন পড়েছি। কোরআনের সরলতা আমাকে এর প্রতি আকৃষ্ট করেছে, আমি মুগ্ধ হয়েছি। কোরআন খুবই স্পষ্ট ও স্ফটিক পরিষ্কার। এখানে ভুল বোঝাবুঝির কোন স্থান নেই। সম্প্রতি স্মিথ বিগ টাইম পডকাস্টে মিশরীয় সাংবাদিক আমর আদিবকে এক সাক্ষাৎকারে এ কথা জানান।’  

তিনি আরো বলেন, কোরআন পাঠে মন সুন্দর ও পরিচ্ছন্ন হয়। আমি ইহুদি, খ্রিস্টান ও ইসলামের পবিত্র ধর্ম গ্রন্থগুলোর মধ্যে অসাধারণ মিল দেখেছি। এটি আমাকে অবাক করেছে।’

স্মিথ বলেন, ‘আমি কোরআন যতই পড়েছি ততই বিস্মিত হয়েছি। এটি খুবই সুন্দর করে একটি গল্পের মত সবকিছু বুঝিয়েছে। তাওরাত, বাইবেল এবং কুরআনে আমি মিল পেয়েছি। আমি কখনই আব্রাহামকে পিতা হিসাবে সম্পূর্ণরূপে বুঝতে পেরেছি। এরপরে আইজ্যাক এবং ইসমাইলের সাথে বিচ্ছেদ এবং তার উপলব্ধির পূর্ণতা পেয়েছি। এটি আমার জন্য খুবই সুখকর ছিল।’

এর আগে উইল স্মিথ অস্কার বিজয়ের পর মঞ্চে উঠে বলেন, তিনি জীবনে জখনেই চ্যালেঞ্জ অনুভব করেছেন তখনই তা মোকাবেলায় আধ্যাত্মিক সাধনায় মনোযোগ দিয়েছেন। ধর্ম ও ধর্মগ্রন্থ সম্পর্কে গবেষণা করেছন।

উল্লেখ্য, স্মিথের এমন মন্তব্যের পর মোশন পিকচার একাডেমি তাকে ১০ বছরের জন্য অস্কার বা অন্য যে কোন একাডেমি ইভেন্টে যোগদানে নিষেধাজ্ঞা দেয়। 

পরে অবশ্য এক বিবৃতিতে স্মিথ তার বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন এবং বলেছেন, ‘আমি আসলে আবেগপ্রবণ হয়ে কথাগুলো বলেছি। মঞ্চে এভাবে বলা আমার মোটেই উচিত হয়নি। আমি ক্ষমা চাচ্ছি ,আমি ভুল বুঝতে পেরেছি।’ 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App