×

বিনোদন

ঈদে ‘ওয়েটিং ফর লাভ’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২৪, ০২:৪১ পিএম

ঈদে ‘ওয়েটিং ফর লাভ’

নাটকের একটি দৃশ্যে অভিনয়শিল্পীরা

তরুণ নাট্যকার আহসান হাবিব সকাল। তিনি বেশকিছু নাটক লিখে ইতোমধ্যেই সুনাম কুড়িয়েছেন। প্রথমবারের মতো নির্মাণে নাম লেখিয়েছেন সকাল। তার পরিচালনায় সম্প্রতি নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘ওয়েটিং ফর লাভ’। এটি রচনাও তার। এতে জুটি হয়ে অভিনয় করেছেন যাহের আলভী ও নাদিয়া আফরিন মিম।

টেলিফিল্মের গল্প প্রসঙ্গে নির্মাতা সকাল বলেন, তুমি আমাকে ঘৃণাতো করতে পারো সে ক্ষমতা তোমার আছে। কিন্তু তোমার মন থেকে আমাকে কখনোই মুছে ফেলতে পারবে না। সবার জীবনে কখনো না কখনো, কোন না কোনভাবে ভালোবাসা-ভালোলাগা এসেছে।

তিনি আরও বলেন, কাউকে না কাউকে কখনো না কখনো ভালো লেগেছে, ভালোবেসেছো। হোক না সেটি একতরফা। যখন তোমাকে কেউ কখনো নিজের জীবনে চেয়েও বেশি ভালোবাসে নিঃস্বার্থভাবে তখন তার গুরুত্ব দিতে শেখো। হয়ত এমন একদিন আসবে তুমি তো গুরুত্ব বুঝতে পারবে কিন্তু বোঝানোর মানুষটি আর থাকবে না। এমনই ভাব ও ভাবনা থেকে তৈরি হয়েছে টেলিফিল্ম ‘ওয়েটিং ফর লাভ’র গল্প।

জানা যায়, ঈদের সপ্তম দিন রাত ১১টা ২০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে ‘ওয়েটিং ফর লাভ’ টেলিফিল্মটি প্রচার হবে। এতে আরও অভিনয় করেছেন অনুভব মাহবুব, আরজে নিরব, রকি খান, শ্যামলী সাদিক, বাদশা আলমগীর, সাদেক, মুন্না ও শিশুশিল্পী জান্নাত প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App