×

বিনোদন

ঈদে শারমিন দিপুর মিউজিক্যাল ফিল্ম ‘হুব্বা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ০৬:৪৪ পিএম

ঈদে শারমিন দিপুর মিউজিক্যাল ফিল্ম ‘হুব্বা’

ঈদে শারমিন দিপুর মিউজিক্যাল ফিল্ম ‘হুব্বা’

কলকাতার ‘হুব্বা’ সিনেমার নামের সঙ্গে মিল রেখে ঢাকায় তৈরি হয়েছে মিউজিক্যাল ফিল্ম ‘হুব্বা’। প্লাবন কোরেশীর কথা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন শারমিন দিপু। এর সঙ্গীতায়োজন করেছেন ঋষিকেশ রকি, মডেল হয়েছেন বিভান বাদল এবং অপ্সরা। প্রিন্স খানের কোরিওগ্রাফিতে মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন শিকদার শাফিন।

এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী শারমিন দিপু বলেন, ‘গানের কথাগুলো চমৎকার। সুর এবং সংগীতায়োজনও ভালো হয়েছে। মিউজিক্যাল ফিল্মটি যত্নসহকারে নির্মাণ করা হয়েছে। এপার বাংলা ও ওপার বাংলার দর্শকদের মনে এই গানটি অন্যরকম সৃষ্টি হয়ে থাকবে। 

শারমিন দিপু আরো বলেন, একটা সময় ঈদ মানেই ছিল নতুন গানের ক্যাসেট কেনা। সেই দিন ফুরিয়েছে, তবুও নতুন গানের আবেদন এখনো পুরোপুরি হারিয়ে যায়নি। ঈদ উপলক্ষে মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করা হয়েছে। আমি শ্রোতাদের কথা মাথায় রেখেই গান করি। শ্রোতা-দর্শকরা নতুন কিছু পেতে যাচ্ছেন। আশা করছি গানটি তাদের মন ছুঁয়ে যাবে। 

নির্মাতা শিকদার শাফিন বলেন, গানের কথাগুলো এবং ভিডিও দর্শকদের পছন্দ হবে। চেষ্টা করেছি অন্যরকম কিছু করার। খুব শিগগিরই মিউজিক্যাল ফিল্মটি মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

উল্লেখ্য, বর্তমান সময়ের আলোচিত কন্ঠশিল্পী শারমিন দিপু দুই বাংলার (বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ) জনপ্রিয় মুখ। প্লেব্যাক, আধুনিক গান,ফোক, নজরুল সংগীত পরিবেশন করলেও শিল্পী শারমিন দিপু ফোক গানে বেশি জনপ্রিয়। শারমিন দিপু সংগীতের পাশাপাশি আইন পেশায় নিয়োজিত আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেলেন ১ কোটি ১৮ লাখ টাকা

ঝালকাঠি পৌরসভা অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেলেন ১ কোটি ১৮ লাখ টাকা

জরাজীর্ণ ভবনে ব্যাহত সাংগঠনিক কার্যক্রম

শিবালয় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় জরাজীর্ণ ভবনে ব্যাহত সাংগঠনিক কার্যক্রম

পরিদর্শনে গিয়ে দেখলেন অফিসে তালা, তারপর বরখাস্ত

পরিদর্শনে গিয়ে দেখলেন অফিসে তালা, তারপর বরখাস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App