×

বিনোদন

ঢাকায় আসছেন আতিফ আসলাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৪, ০১:০০ পিএম

ঢাকায় আসছেন আতিফ আসলাম

কণ্ঠশিল্পী আতিফ আসলাম

উপমহাদেশের জনিপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম ঢাকায় আসছেন। সামাজিক মাধ্যমে এ খবর গায়ক নিজেই দিয়েছেন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ১২ সেকেন্ডের একটি ভিডিওর মাধ্যমে এ খবর জানিয়েছেন তিনি। ভিডিওতে দেখা যায়, নিজের ছবি যুক্ত করে ছবির ওপরে লেখা, ‘বাংলাদেশ, চলো একসঙ্গে সংগীত উপভোগ করি।’ ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে।

আতিফ পাকিস্তানের গায়ক হলেও উপমহাদেশে তার পরিচিতি বলিউডের মাধ্যমে। বি-টাউনে তার বেশ কিছু গান শ্রোতাপ্রিয় হলে উপমহাদেশে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ২০০৫ সাল থেকে শুরু করে ২০১৯ পর্যন্ত অসংখ্য হিন্দি সিনেমায় প্লেব্যাক করেছেন আতিফ। আতিফের বলিউড যাত্রা থেমে গিয়েছিল নিষিদ্ধাদেশের মাধ্যমে।

এদিকে গত মাসে ফের বলিউডের জন্য একটি গানে কণ্ঠ দেন তিনি। ‘লাভ স্টোরি অফ নাইনটিস’ ছবির জন্য গানটি। তবে এ খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভ শুরু করে দেশটির সাম্প্রদায়িক গোষ্ঠী । এরমধ্যে অন্যতম ছিল রাজ ঠাকরের দল নবনির্মাণ সেনা।

আতিফ আসলামের ফেসবুক থেকে নেওয়া

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App