×

বিনোদন

অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে যা জানালেন পরিণীতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৪, ১২:৩২ পিএম

অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে যা জানালেন পরিণীতি

ছবি: সংগৃহীত

রাঘব চাড্ডা সঙ্গে বিয়ে হওয়ার পর থেকেই বেশ চর্চায় রয়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। আর একাধিক বার দেখা দিয়েছে নেটপাড়ায় তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘুরে বেড়াতে। অভিনেত্রী এটাকে গুজব বলে উড়িয়ে দিলেও থেমে নেই নেটিজেনরা। এমন পরিস্থিতিতে অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করে এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানান। 

অভিনেত্রী লিখেছেন, ‘কাফতান ড্রেস মানেই গর্ভবতী! ওভারসাইজড টি-শার্ট মানেই গর্ভবতী।’

বেবিবাম্প লুকানোর জন্যই তিনি ঢিলেঢালা পোশাক পরছেন... এই গুজবে বিরক্ত হয়েই তিনি ভিডিওটি পোস্ট করেছেন এবং জামাকাপড় সম্পর্কে তার পছন্দের কথা সবাইকে জানিয়েছেন।

গতবছর সেপ্টেম্বর মাসে পরিণীতি আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডাকে বিয়ে করেন। বিয়ের এখনও এক বছরও হয়নি। তারই মধ্যে মা হওয়ার গুঞ্জন রটে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতদিন এ নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী।

২০২৪ -এ মা হতে চলেছেন একাধিক অভিনেত্রী। ইতোমধ্যে রণবীর সিং ও দীপিকা পাডুকোন জানিয়ে দিয়েছেন তাদের সন্তানের আসার কথা। এই বছরের সেপ্টেম্বরেই তারা মা-বাবা হতে চলেছেন।

দীপিকা পাডুকোনের পাশাপাশি অভিনেত্রী ইয়ামি গৌতমও মা হতে চলেছেন বলে খবর। বিয়ের তিন বছর পর সন্তান আসার খবর দিলেন ইয়ামি ও তার স্বামী আদিত্য ধর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App