×

বিনোদন

মারা গেছেন পার্থ বড়ুয়ার বাবা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪, ০১:২৯ পিএম

মারা গেছেন পার্থ বড়ুয়ার বাবা

ছবি: সংগৃহীত

ব্যান্ড তারকা পার্থ বড়ুয়ার বাবা বিমল কান্তি বড়ুয়া মারা গেছেন। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর মগবাজারের নিজ বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বিমল কান্তি বড়ুয়া। বুধবার (৩ এপ্রিল) দুপুরে ঢাকার সবুজবাগের বৌদ্ধমন্দির তার বাবার মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখানে অনিত্য সভা অনুষ্ঠিত হবে।

গায়কের বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ছেলে ও পার্থর ছোট ভাই দীপন বড়ুয়া। তিনি বলেন, ঢাকার বাসায়ই মারা গেছেন বাবা। তার মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়েছে।

এদিকে গত ১ এপ্রিল রাতে ব্যক্তিগত কাজে যুক্তরাজ্যে গেছেন পার্থ। বাবার মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন এই গায়ক।

প্রসঙ্গত, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের এস্টেট অফিসার ছিলেন পার্থর বাবা বিমল কান্তি বড়ুয়া। পাশাপাশি বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে কারণে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াই অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

যে কারণে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াই অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মুখ খুললেন দেব

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মুখ খুললেন দেব

সীমান্তে ৬ জনকে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

সীমান্তে ৬ জনকে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আলোচনার অর্থ নেই: ককরোচ মুখপাত্র

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আলোচনার অর্থ নেই: ককরোচ মুখপাত্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App