×

বিনোদন

প্রভা-আলভীর ‘ভিআইপি জামাই’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪, ০২:৪৮ পিএম

প্রভা-আলভীর ‘ভিআইপি জামাই’

ছবি: সংগৃহীত

মোল্লা বাড়ির বড় মেয়ে সামিয়া অনেক ছোট বয়সেই তার মাকে হারিয়ে মানসিক আঘাত পেয়ে ভারসাম্যহীন হয়ে পড়ে, তার পাগলামি আরো বেড়ে যায় যখন তার বাবা দ্বিতীয় বিয়ে করে। মানসিক আঘাত ও সৎ মায়ের যন্ত্রণায় সামিয়ার পাগলামি আরো বাড়তে থাকে। সে দিন নাই, রাত নাই কখনো পানিতে দাপিয়ে বেড়ায় আবার কখনো এখানে সেখানে ঘুরে বেড়ায়, কখনো বা গাছে উঠে বসে থাকে।

মেয়ের পাগলামি সারাতে ভালো ডাক্তার না দেখিয়ে গ্রামের লোকের পরামর্শে ওঝা কবিরাজ দেখানো হয়, তাতেও কাজ না হওয়ায় মেয়েকে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে দেওয়া হয় দুবাই প্রবাসী সামাদ অর্থাৎ যাহের আলভী’র সাথে। কিন্তু সামাদ জানতো না যে তার বৌ একজন পাগল। কিছু দিন পরে সামাদ দুবাই থেকে ফিরে সরাসরি শ্বশুর বাড়িতে এসে ওঠে বৌকে সাথে নিয়ে বাড়িতে যাবে বলে।

এদিকে সামিয়ার বাবা মোল্লা সাহেব জামাইকে ভোলানোর জন্য ‘ভিআইপি জামাই’র মর্যাদা দিয়ে ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্ট, বিশাল সাজ-স্বজ্জা আর রাজকীয় খাবার-দাবার এর আয়োজন করে যাতে করে জামাই সামিয়ার পাগলামির দিকে নজর না দেয়। কিন্তু বৌ এর উল্টা পাল্টা আচরণে জামাই ঠিকই সন্দেহ করে এবং এক সময় আসল ঘটনা জেনে ফেলে। এরপর কি হবে? সামাদ কি তার পাগলী বৌ সামিয়াকে মেনে নিয়েই সংসার করবে? নাকি, অন্য কোনো সিদ্ধান্ত নেবে? এমন সব প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে নাটক ‘ ভিআইপি জামাই’।

মিজানুর রহমানের রচনায় নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রাজ্জাক রাজ। এতে অভিনয় করেছেন এই সময়ের জনপ্রিয় মুখ যাহের আলভী, সাদিয়া জাহান প্রভা, আবদুল্লাহ রানা, অঞ্জুমান আরা শিরিন, এস আই শহীদ, ইমরান হোসেন আযান, ইমরান হাসো, আনিকা আফসিন সুমাইয়া, মাসুদ রানা, আঞ্জুমান্দ হাকিম মৌমিতা, সুমন হোসেনসহ আরো অনেকে।

এ প্রসঙ্গে পরিচালক রাজ্জাক রাজ বলেন, নাটকটি দর্শকদের পরিপূর্ণ বিনোদন দেওয়ার জন্যই নির্মাণ করা হয়েছে। ‘ভিআইপি জামাই’ নাটকের কেন্দ্রীয় চরিত্র জনপ্রিয় অভিনেতা যাহের আলভী ও সাদিয়া জাহান প্রভা অনেক আন্তরিকতার সাথে কাজটা করেছেন। পূবাইলের মত জায়গায় ওনারা সকাল সকাল পৌঁছেছেন। দুইজনেই নিজ নিজ চরিত্র অনুযায়ী অসাধারণ ভালো অভিনয় করেছেন।

নাটকটির চিত্রগ্রহণ করেছেন জনপ্রিয় চিত্রগ্রাহক মশিউর রহমান। সঞ্জিত সরকারের প্রযোজনায় শুক্রবার (৫ এপ্রিল) রাত ৮টা ৩০ মিনিটে আর টিভিতে প্রচার হবে এই নাটকটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App