×

বিনোদন

যে কারণে বিয়ে করছেন না সুস্মিতা সেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪, ১০:১২ এএম

যে কারণে বিয়ে করছেন না সুস্মিতা সেন

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সুস্মিতা সেনের বয়স ৪৮ বছর। এখনো তিনি বিয়ে করেননি। বারবার প্রেমে পড়েছেন তিনি। সম্পর্ক নিয়ে তিনি বরাবরই অকপট। কিন্তু বিয়ের কথা উঠলেই তার মাথায় আসে নানা ভাবনা। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রাক্তন ও বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। সুস্মিতা স্পষ্ট জানালেন, ‌‘সঠিক পুরুষ জীবনে এলেই বিয়ে করব!’ তাহলে কি প্রাক্তনরা কেউই সুস্মিতার কাছে সঠিক পুরুষ ছিলেন না!

সুস্মিতা প্রায়শই ভারতের সবচেয়ে আড়ম্বরপূর্ণ এবং চাকচিক্যময় নারী হিসাবে পরিচিত, সুস্মিতা সেন "রেনী" নামের এক মেয়ে শিশুকে ২০০০ সালে দত্তক নিয়ে ইতিহাস তৈরি করেন। তিনি মাত্র ২৫ বছর বয়সে এককী নারী হিসেবে, শিশু দত্তক নেয়ায় অভিভাবকত্ব নিয়ে সামাজিকভাবে গ্রহণযোগ্যতার প্রশ্ন ওঠে। 

কিন্তু মুম্বাই আদালত তাদের আবেদন রদ করে এবং সুস্মিতা জয়লাভ করেন। ১৩ জানুয়ারী, ২০১০ সালে তিনি "আলিশা" নামে তিন মাস বয়সী মেয়ে শিশুকে দত্তক নেন।

সেন ১৯৯৪ সালে ১৮ বছর বয়সে ফেমিনা মিস ইন্ডিয়া-এর মুকুট জয় করেন এবং পরে মিস ইউনিভার্স (১৯৯৪)-এর মুকুট জয় করেন। তিনি প্রথম বাঙালি তথা প্রথম ভারতীয় হিসেবে মিস ইউনিভার্সের মুকুট লাভ করেন। 

মূলত হিন্দি চলচ্চিত্রে কাজের জন্য পরিচিতি লাভ করলেও তিনি তামিল ও বাংলা ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন। চলচ্চিত্রে তার কাজের জন্য তিনি দুটি ফিল্মফেয়ার পুরস্কারসহ একাধিক পুরস্কার অর্জন করেছেন।

১৯৯৬ সালে ‘দস্তক’ সিনেমা থেকে বলিউডে পা রাখেন সুস্মিতা। প্রথম সিনেমা বক্স অফিসে একেবারে ফ্লপ। তবে রুপালি পর্দায় সুস্মিতার রূপের ঝলকানি নজর কাড়ে। তার পর বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেও, সেভাবে বলিউডে মাটি শক্ত করতে পারেননি সুস্মিতা। 

সেই সময়ই সুস্মিতার সঙ্গে নাম জড়ায় অভিনেতা রণদীপ হুডার। শোনা যায়, রণদীপের সঙ্গে নাকি লিভ ইন রিলেশনশিপেও ছিলেন সুস্মিতা। কিন্তু সে প্রেম বেশিদিন টেকেনি। এর পরই সুস্মিতার জীবনে আসেন কাশ্মীরি মডেল রোহমান শল। বেশ কয়েক বছর রোহমানের সঙ্গে প্রেম করে হঠাৎ বিচ্ছেদ।

দুবছর আগে হঠাৎই রটে যায়, ললিত মোদির সঙ্গে নাকি বিয়ে সেরে ফেলেছেন সুস্মিতা! এমনকি ভাইরাল হয় লোলিতের সঙ্গে তার অন্তরঙ্গ বেশ কয়েকটা ছবিও। তবে সুস্মিতা এই খবরকে একেবারে নস্যাৎ করে দেন। তার পরই সুস্মিতার প্রেমের গল্পে টুইস্ট। ফের সুস্মিতার জীবনে এন্ট্রি নেন রোহমান শল। এখন তারা দুজনে আছেন একসঙ্গেই।

তবে বিয়ে করছেন কবে? এ নিয়ে সুস্মিতা জানিয়েছেন, বিয়ে করার জন্য আমি কখনই সামাজিক চাপ কিংবা বয়সের চাপকে পাত্তা দিই না। তার চেয়ে বরং, সঠিক মানুষটাকে গুরুত্ব দিই। যেদিন এমন কোনো পুরুষ মানুষ জীবনে আসবে, যাকে দেখে মনে হবে, হ্যাঁ, একেই বিয়ে করা যায়, তখন করব। তার আগে এই বেশ ভালো আছি।

প্রাক্তন প্রেমিকদের সম্পর্কে বলতে গিয়ে সুস্মিতা জানান, প্রাক্তনদের সঙ্গে বন্ধুত্ব রাখাটা কঠিন। তবে যদি ব্রেকআপে তিক্ততা না থাকে তো, বন্ধুত্ব রাখাই যায়। আমার অভিজ্ঞতা সেটাই বলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App