×

বিনোদন

কোক স্টুডিও বাংলা’র তৃতীয় সিজন আসছে ১৩ এপ্রিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪, ০৫:১৯ পিএম

কোক স্টুডিও বাংলা’র তৃতীয় সিজন আসছে ১৩ এপ্রিল

কোক স্টুডিও বাংলা’র তৃতীয় সিজন আসছে ১৩ এপ্রিল

১৩ এপ্রিল তৃতীয় সিজন নিয়ে আসছে ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্ম কোক স্টুডিও বাংলা। গত দুই সিজনের সাফল্যের পথ ধরে সারা বাংলাদেশ ও পৃথিবী থেকে ১৮০ জনের বেশি সুরকার ও শিল্পীকে নিয়ে নতুন এই সিজনের যাত্রা শুরু হচ্ছে। দর্শক-শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে এবং তাদের মনে গেঁথে থাকবে, এমন কিছু গান ও মিউজিক্যাল ফিউশন নিয়ে আসবেন তারা।

তৃতীয় সিজনে থাকবে বিভিন্ন ধারার শিল্পীদের পরিবেশিত নানা ধরনের মোট ১১টি গান। প্রথম দুই সিজনের মতোই এই সিজনেও মিউজিক কিউরেটর হিসেবে আছেন শায়ান চৌধুরী অর্ণব। সঙ্গীত প্রযোজক হিসেবে তার সাথে আরও থাকবেন প্রীতম হাসান, ইমন চৌধুরী, শুভেন্দু দাশ শুভ এবং অন্যান্যরা। 

কোক স্টুডিও বাংলা’র মিউজিক কিউরেটর শায়ান চৌধুরী অর্ণব তৃতীয় সিজন নিয়ে বলেন, “দারুণ কিছু গান নিয়ে, দেশীয় সংস্কৃতি উদযাপন করতে আরও একবার হাজির হয়েছি আমরা। এই সিজনে আমরা গান ও স্টোরিটেলিংয়ের ক্ষেত্রে আরও নতুনত্ব আনার চেষ্টা করেছি, যা উদ্ভাবন ও সৃজনশীলতার প্রতি আমাদের প্রতিশ্রুতি আরও ফুটিয়ে তুলবে। ট্র্যাডিশনাল থেকে আধুনিক সুর, সবকিছু মিলিয়ে কোক স্টুডিও বাংলা’র তৃতীয় সিজন হয়ে উঠবে শৈল্পিক বৈচিত্র্য ও সৃষ্টিশীলতা প্রকাশের এক অনন্য প্ল্যাটফর্ম।”   

সারা বিশ্বের দর্শক-শ্রোতাদের মাঝে প্রথম দুই সিজনের জনপ্রিয়তা, অনেক বিদেশি শিল্পীকে তৃতীয় সিজনে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেছে। এই সিজনে ভক্তরা এমন কয়েকজন শিল্পীর পরিবেশনা দেখতে পাবেন। নতুন সিজনে অর্ণব, প্রীতম, ইমন চৌধুরী ও মেঘদলসহ বেশ কিছু পরিচিত মুখকে নতুন গান নিয়ে ফিরতে দেখা যাবে। এছাড়াও, প্রথমবারের মতো কোক স্টুডিও বাংলায় গাইবেন জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদসহ নতুন কয়েকজন শিল্পী।  

কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জু-উন নাহার বলেন, “গত দুই সিজনে ভক্তদের কাছ থেকে যে ভালোবাসা আমরা পেয়েছি, তার সত্যিই তুলনা হয় না। তাদের ভালোবাসা ও উৎসাহই আমাদের প্রথাগত প্র্যাকটিসের বাইরে গিয়ে নতুন ও অসাধারণ কিছু করার জন্য অনুপ্রাণিত করে। এই সিজনে দর্শক-শ্রোতাদের জন্য আমাদের বেশ কিছু চমক আছে। আশা করছি এই সিজনও সবাই পছন্দ করবেন।”   

বিশ্বের বিভিন্ন দেশের প্রধানত ১৮-৩৪ বছর বয়সী দর্শক-শ্রোতাদের মাঝে সফলভাবে বাংলা গানকে জনপ্রিয় করে তুলেছে কোক স্টুডিও বাংলা। এই ভক্তদের ৮০ শতাংশের কিছু বেশি বাংলাদেশের। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে ভারত ও যুক্তরাষ্ট্র।  

নতুন সিজনের ভিজ্যুয়াল আউটপুট পরিচালনা করেছেন ডোপ প্রোডাকশন-এর কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় এবং রানআউট ফিল্মস-এর আদনান আল রাজীব। কোক স্টুডিও বাংলা’র অফিশিয়াল মিউজিক স্ট্রিমিং পার্টনার স্পটিফাই এবং ইউটিউবে শোনা যাবে কোক স্টুডিও বাংলা’র গান। 

তরুণ ও ডিজিটালি সচেতন দর্শক-শ্রোতাদের মানসম্পন্ন কনটেন্ট উপহার দেওয়ার জন্য কোক স্টুডিও বাংলা’র জন্ম। প্রথম দুই সিজনে প্ল্যাটফর্মটির ইউটিউব ভিউ সংখ্যা ৪৪৬ মিলিয়ন এবং সাবস্ক্রাইবার সংখ্যা ৩৩ লাখ। বাংলা সঙ্গীতকে বিশ্বের সামনে তুলে ধরে এক অনন্য অভিজ্ঞতা দিচ্ছে এই প্ল্যাটফর্ম। তাছাড়া, এটি স্মার্ট বাংলাদেশের সাফল্যেরও একটি উদাহরণ। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App