×

বিনোদন

মাহির মেকআপেই সময় লাগত ৫ ঘণ্টা!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪, ০৫:১০ পিএম

মাহির মেকআপেই সময় লাগত ৫ ঘণ্টা!

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ঢাকাই সিনেমায় ‘মায়ের’ চরিত্রে অভিনয় করতে দেখা গেল চিত্রনায়িকা মাহিয়া মাহিকে। এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের ‘রাজকুমার’ ছবিতে মায়ের ভূমিকায় অভিনয় করেন মাহি।

দর্শকদের কেউ কেউ মাহিকে ‘জওয়ান’ সিনেমায় শাহরুখের মা দীপিকা পাডুকোনের সঙ্গে তুলনা করেছেন। ‘জওয়ান’ সিনেমায় নির্মাতা অ্যাটলি কুমার যেমন, পর্দায় দর্শকদের জন্য বড় চমক হিসেবে শাহরুখ খানের মায়ের চরিত্রে দীপিকা পাডুকোনকে হাজির করেছিলেন, ঠিক একইভাবে শাকিব খানের সহ-অভিনেত্রী মাহি ‘রাজকুমার’-এ নায়কের মায়ের চরিত্রে হাজির হয়ে দর্শকদের চমকে দিয়েছেন। 

সিনেমায় মাহি ৬৫ বছর বয়সী একজন নারীর চরিত্র ধারণ করেছেন। মেকআপের মাধ্যমেই নিজের এই আমূল পরিবর্তন এনেছেন তিনি। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে মাহি জানালেন, পর্দায় শাকিব খানের মায়ের চরিত্র ফুটিয়ে তুলতে তাকে মেকআপের পেছনেই ৫ ঘণ্টা সময় ব্যয় করতে হয়েছে। 

মাহি বলেন, ‘মেকআপ নিয়ে কোনো সমস্যা হয়নি। চরিত্রটি তৈরি করতে ভারত থেকে মেকআপ শিল্পী আনা হয়েছিল। মেকআপ নিতে আড়াই ঘণ্টা লাগত, তুলতে আড়াই ঘণ্টা। ৫ ঘণ্টা মেকআপের পেছনেই চলে যেত। আমি মনে করি, উপযুক্তভাবেই মেকআপ করা হয়েছে।’

মাহি আরও বলেন,  ‘আমি গতানুগতিক থেকে একটু বের হতে চাই। যুগের সঙ্গে চলতে চাই। বলিউডে দীপিকারা যদি মায়ের চরিত্র করতে পারে, তাহলে আমি করলে সমস্যা কোথায়? আমার কাছে মনে হয় পরিচালক হিমেল আশরাফ আমাকে যখন চিন্তা করেছেন, আমার বিশ্বাস তিনি আমাকে ওইভাবেই উপস্থাপন করবেন। তাই কাজটি করেছি। তা ছাড়া ছবিটির প্রযোজক আরশাদ আদনান আমাকে কাজটি করার জন্য বলেছেন, তাই করেছি।’

তিনি বলেন, ‘ছবিতে সন্তানের সঙ্গে বৃদ্ধ মায়ের কথোপকথনের জায়গাটা খুবই আবেগময়। চরিত্রটি করার সময় আমার সন্তান ফারিশকেই কল্পনায় রেখেছি। সন্তানের প্রতি মায়ের যে আবেগ, আকুতি থাকে তা ফারিশকেই মনের সামনে ধরেছিলাম। ফলে সহজেই চরিত্রটি তুলতে পেরেছি।’

মাহির মা হওয়ার বিষয়টা দেশের সিনেমাতে ‘ব্যতিক্রম’ ঘটনা হিসেবেও দেখছেন অনেক দর্শক। তাদের মতে, শাকিবের সঙ্গে অন্য সিনেমাতে ‘নায়িকা’ চরিত্রে অভিনয় করা মাহি, একই নায়কের বিপরীতে ‘মা’-এর চরিত্রে দারুণ অভিনয় করেছেন। ব্যতিক্রম কিছু থাকলে দর্শকরা হলমুখী হবেন। সেটাই হয়তো নির্মাতা মাথায় রেখেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App