×

বিনোদন

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বকুল ও চন্দনে ‘গানেরও বন্ধনে’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ০৯:৫৫ পিএম

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বকুল ও চন্দনে ‘গানেরও বন্ধনে’

ছবি: সংগৃহীত

এবারের ঈদে অনেক অনুষ্ঠানের মধ্যে আলোচনায় ছিলো ‘ইমরান শো- বকুলে চন্দনে, গানের বন্ধনে’ -অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি প্রথমবারের মত উপস্থাপনা করেছিলেন সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুল। 

অনুষ্ঠানে কবির বকুলের লেখা ও চন্দন সিনহার গাওয়া সাতটি গান এ প্রজন্মের ১০ জন জনপ্রিয় শিল্পীরা গেয়েছেন। উপস্থাপনার পাশাপাশি ইমরান নিজেও চন্দন সিনহার গাওয়া একটি গান পরিবেশন করেন। পুরো অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন গীতিকবি কবির বকুল ও শিল্পী চন্দন সিনহা। 

আরো পড়ুন: এবার ইংরেজিতে গান গাইবেন ড. মাহফুজুর রহমান

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই অনুষ্ঠানের বিভিন্ন গান। টিকটক ও রিলসেও ভাসছে গানগুলো। এরই মধ্যে, কিশোর দাসের কন্ঠে ‘আমি নিঃস্ব হয়ে যাবো, সাব্বির ও খেয়ার কন্ঠে প্রেম করব, প্রেমে পড়বো, গান দুটি কৌশিক হোসেন তাপস, ধ্রুব মিউজিকসহ অনেকে শেয়ার করেছেন। ইমরানের সাবলীল উপস্থাপনাও ভূয়সী প্রশংসা পাচ্ছে। 

সাতটি গানে কণ্ঠ দিয়েছেন- রাজিব, অয়ন চাকলাদার, কিশোর, সাব্বির, খেয়া, সিঁথি সাহা, আতিয়া আনিসা, মাহতিম সাকিব, মুহিন ও ইমরান মাহমুদুল। 

অনুষ্ঠানটির গ্রন্থনা, পরিকল্পনা ও পরিচালনা করেছেন কবির বকুল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App