×

বিনোদন

মস্কো উৎসবে মুগ্ধতা ছড়ালেন প্রিয়াম, সঙ্গে নির্মাতা আসিফ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪, ০১:০৮ পিএম

মস্কো উৎসবে মুগ্ধতা ছড়ালেন প্রিয়াম, সঙ্গে নির্মাতা আসিফ

ছবি: সংগৃহীত

শুরু হয়েছে ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগেই জানা গেছে বিশ্বের মর্যাদাসম্পন্ন এই উৎসবের প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছে বাংলাদেশের ছবি ‘নির্বাণ’।

শুক্রবার (১৯ এপ্রিল) থেকে উৎসবের উদ্বোধনী আয়োজনে অংশ নিতে এবং প্রদর্শনীতে উপস্থিত থাকতে এরইমধ্যে মস্কো পৌঁছেছেন ছবিটির পরিচালক আসিফ ইসলাম ও অভিনেত্রী প্রিয়াম অর্চি। স্থানীয় সময় ছয়টায় (বাংলাদেশ সময় রাত ৯ টায়) তারা হাঁটেন উদ্বোধনী আয়োজনের গুরুত্বপূর্ণ ইভেন্ট রেড কার্পেটে।

লাল গালিচায় তারা সিক্ত হোন উপস্থিত দর্শনার্থী ও সাংবাদিকদের ভালোবাসায়। এসময় অভিনেত্রী প্রিয়াম অর্চির পরণে ছিলো দেশী পোষাক শাড়ী ও পরিচালক আসিফ ইসলামের পরণে ছিলো কালো সুট প্যান্ট।

অভিনেত্রীকে শাড়িতে দেখে উপস্থিত অনেকেই বিস্ময় প্রকাশ করেন। পরে উপস্থিত সাংবাদিকদেক মুখোমুখি হোন নির্বাণ ছবি এই দুই কান্ডারি।

সেই অভিজ্ঞতা জানিয়ে পরিচালক আসিফ ইসলাম বলেন, ‘এটা আমাদের জন্য দারুণ অভিজ্ঞতা। বাংলাদেশ কে নিয়ে এতবড় উৎসবে আসতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। শুধু তাই নয়, আমাদের ছবি নির্বাণ এত বড় বড় দেশের ছবির সঙ্গে প্রতিযোগিতায় লড়বে এটাও আনন্দের।’

লাল গালিচায় হাঁটার অভিজ্ঞতা জানিয়ে প্রিয়াম অর্চি বলেন, ‘শাড়ি পরার কারণে সবার সেন্টার অফ এটেনশন হয়ে গেছিলাম! এসে কথা বলছিল, প্রশংসা করছিল, ছবি তুলছিল। তবে সবাই প্রথমে ইন্ডিয়ান ভাবছিলো। পুরো সন্ধ্যা এটা কারেক্ট করতে করতে চলে গেলো আর ঠান্ডা অনেক। সাথে বৃষ্টিও। এমন আয়োজনে উপস্থিত থাকতে পেরে আনন্দিত আমি।’

জানা যায়, সোমবার (২২ এপ্রিল) উৎসবে প্রদর্শিত হবে ছবিটি। ভাগ্য সুপ্রসন্ন হলে জুটে যেতে পারে পুরস্কারও। তবে সেটার জন্য অপেক্ষা করতে হবে উৎসবের শেষ দিন শুক্রবার (২৬ এপ্রিল) অব্দি। আনোয়ার হোসেন হোসেনের গল্প ও চিত্রনাট্যে ‘নির্বাণ’ নির্মাণ করেছেন দেশের তরুণ ও মেধাবী পরিচালক আসিফ ইসলাম।

গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, নির্বাণ মানব আবেগের একটি কাব্যিক অন্বেষণ। তিনজন ব্যক্তির শান্তি খোঁজার একটি অসাধারণ যাত্রার ছবি এটি।  উৎসবে বাংলাদেশের ‘নির্বাণ’ ছাড়াও থাকছে রাশিয়া, জার্মান, ইরান, রোমানিয়াসহ বিভিন্ন দেশের আরো ১০টি সিনেমা।

প্রসঙ্গত, এরআগে ৪৪তম আসরে যুবরাজ শামীমের ‘আদিম’ এবং ৪৫তম আসরে নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ এই উৎসবে নির্বাচিত ও প্রদর্শীত হয়। এরমধ্যে ‘আদিম’ চলচ্চিত্রটি দুটি বিভাগে অর্জন করে পুরস্কার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App