×

বিনোদন

‘সারেগামাপা’র শুটিং সেটে আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪, ০৩:০৬ পিএম

‘সারেগামাপা’র শুটিং সেটে আগুন

ছবি: সংগৃহীত

জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘সারেগামাপা’-এর শুটিং ফ্লোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে কলকাতার রাজারহাটে অবস্থিত স্টুডিওতে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় একাধিক গণমাধ্যম থেকে জানা যায়, প্রথমে স্টুডিওর একটি মেকআপ ভ্যানে আগুন লাগে। সেই আগুন পাশের মেকআপ ভ্যানেও ছড়িয়ে যায়। পাশের একটি টিন শেডেও আগুনের আঁচ যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গেই আতঙ্ক সৃষ্টি হয়। স্টুডিওতে থাকা লোকজন ও স্থানীয়রা ছুটে যায়। খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে।

প্রাথমিকভাবে কয়েকজন পাশের পুকুর থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। তবে ফায়ার সার্ভিস আসতে আসতে দুটি মেকআপ ভ্যান পুড়ে ছাই হয়ে যায়। এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।

ধারণা করা হচ্ছে, মেকআপ ভ্যানের এসি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কীভাবে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হবে।

এ স্টুডিওতে ‘দাদাগিরি’, ‘দিদি নাম্বার ওয়ান’-এর শোয়ের শুটিংও হয়। আজ ‘সারেগামাপা’ শোয়ের শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু তা বাতিল করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

গাজীপুরে অগ্নিকাণ্ড একই পরিবারের ৪ জন দগ্ধ

গাজীপুরে অগ্নিকাণ্ড একই পরিবারের ৪ জন দগ্ধ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App