×

বিনোদন

সুচিত্রা সেন আইবিএফএফ পুরস্কার পেলেন রাজুব ভৌমিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ১০:৩০ এএম

সুচিত্রা সেন আইবিএফএফ পুরস্কার পেলেন রাজুব ভৌমিক

ছবি: সংগৃহীত

নবীন অভিনেতা রাজুব ভৌমিক চলচ্চিত্র জগতে খুব অল্প সময়েই চমক সৃষ্টি করেছেন। সম্প্রতি তিনি ‘পাশা’ চলচ্চিত্রের জন্য সুচিত্রা সেন আইবিএফএফ ২০২৪ এ এনআরবি সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন।

গত রবিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যামাইকায় সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে তিনি পুরস্কার গ্রহণ করেন। এ সময় দেশ-বিদেশের শীর্ষ চলচ্চিত্র তারকা ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, ঋতুপর্ণা সেনগুপ্ত, পায়েল সরকার, তমা মির্জাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

রাজুব বলেন, সুচিত্রা সেন আইবিএফএফ-২০২৪ এ এনআরবি সেরা অভিনেতার পুরস্কারের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ। পাশা চলচ্চিত্রটি আমার অভিনীত ক্ষুদ্র একটি প্রয়াশ। এর পেছনে রয়েছে অসংখ্য ঘণ্টার কঠোর পরিশ্রম, অসীম আবেগ এবং চলচ্চিত্রের প্রতি গভীর ভালোবাসা।

আরো পড়ুন: বুবলীর যে রান্না পছন্দ করেন শাকিব

তিনি আরো বলেন, যারা এই সিনেমাটি বাস্তবে রূপ দিতে সাহায্য করেছেন আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞ। এই পুরস্কারটি আমাদের পরিচালক তানিম আহমেদ এবং নাট্য প্রশিক্ষক শরীফ হোসেন ইমনকে উৎসর্গ করতে চাই। যাদের অসীম ধৈর্য এবং প্রেরণা আমাকে এই পারফরম্যান্সের জন্য প্রস্তুত করেছে। এই অর্জন তাদেরও!

‘পাশা’ চলচ্চিত্রটি একটি গভীর মানবিক গল্প নিয়ে তৈরি হয়েছে যা দর্শকদের মন ছুঁয়ে গেছে। ‘পাশা’ চলচ্চিত্রটি একটি সামাজিক ইস্যুকে কেন্দ্র করে তৈরি হয়েছে, যা বাংলাদেশের সমাজের বিভিন্ন স্তরের মানুষদের জীবনের সংগ্রাম এবং তাদের পারস্পরিক সম্পর্ককে তুলে ধরে।

রাজুবের অভিনয়ের গভীরতা এবং সংবেদনশীলতা দর্শকদের মনে গভীর ছাপ রেখে তাকে একজন অসাধারণ নবীন প্রতিভা হিসেবে পরিচিতি দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App