×

বিনোদন

পদ্মশ্রী পদক নিয়ে দেশে ফিরেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ১০:৫৩ পিএম

পদ্মশ্রী পদক নিয়ে দেশে ফিরেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

ছবি: সংগৃহীত

প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা পদ্মশ্রী পদক নিয়ে দেশে ফিরেছেন।

বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি ৩৯৮ যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

পদ্মশ্রী পদক নিয়ে দেশে ফেরায় তাকে সংবর্ধনা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ সময় এয়ারলাইনসের পক্ষ থেকে রেজওয়ানা চৌধুরীকে বন্যা ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে কেক কাটা হয়।

আরো পড়ুন: মাহমুদ আব্দুল কাদিরের অনন্য সৃষ্টি ‘আবদার’

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিততে প্রখ্যাত এই সংগীত শিল্পীকে শুভেচ্ছা স্মারকও (ক্রেস্ট) দেয়া হয়। 

জনপ্রিয় সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা নিজের জীবনে গৌরবের আরেকটি অধ্যায় যোগ করেছেন। ভারত সরকার বাংলাদেশের বরেণ্য এই রবীন্দ্রসংগীত শিল্পীকে পদ্মশ্রী পদকে ভূষিত করে। 

সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি ভবনে পুরস্কারটি রেজওয়ানা চৌধুরী বন্যার হাতে তুলে দেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App