×

বিনোদন

বাবা তৃণমূলের হলেও রাজনীতিতে কেনো আসতে চান না সোনাক্ষী?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৪, ১১:২৩ এএম

বাবা তৃণমূলের হলেও রাজনীতিতে কেনো আসতে চান না সোনাক্ষী?

ছবি: সংগৃহীত

বাবা শত্রুঘ্ন সিনহা অভিনেতা, বর্তমানে লোকসভার সাংসদ। এ বছরও তৃণমূল কংগ্রেসের হয়ে আসানসোল কেন্দ্রে প্রার্থী হয়েছেন তিনি। অভিনেতার তিন সন্তান। মেয়ে সোনাক্ষী সিনহা অভিনেত্রী। যমজ দুই ছেলের মধ্যে একজন বাবার মতো রাজনীতিতে পা রেখেছেন। অভিনেত্রীর মা পুনমও রাজনীতির সঙ্গে যুক্ত। 

একই পরিবারের তিন জনেই রাজনীতিতে। তবে কি ভবিষ্যতে সোনাক্ষীর অভিনেত্রী থেকে নেত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে? সোনাক্ষীর সাফ কথা, তিনি বাবার মতো নন। ‘খামতি’ রয়েছে তার। খবর আনন্দবাজারের।

এমনিতেই তারকার সন্তানরা বেশিরভাগ ক্ষেত্রেই অভিনয়কে পেশা হিসাবে বেছে নেন। তাতে অবশ্য প্রতিনিয়ত তাদের বাবা বা মাকে স্বজনপোষণের বিতর্ক তাড়া করে। অভিনয় জগতে এসে সোনাক্ষীকে বিভিন্ন সময় এমন নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছে। তাই রাজনীতিতে তার অভিষেক হবে কি না সেই প্রসঙ্গে অভিনেত্রী খানিক মজার ছলেই বলেন, ‘‘এ বার তো তবে বলবেন, এখানেও স্বজনপোষণ করে।’’

তবে সোনাক্ষী জানান, তার বাবা সাধারণ মানুষের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। আর সোনাক্ষী সব কিছু ব্যক্তিগত রাখতে পছন্দ করেন। অভিনেত্রীর কথায়, ‘‘রাজনীতিতে এলে গোটা দেশের জনগণের জন্য ভাবতে হয়। সেই ক্ষমতা আমার মধ্যে নেই।’’ 

অভিনেত্রীর ধারণা রাজনীতির জন্য যে ধরনের জীবনবোধের প্রয়োজন,তার ভাবনাচিন্তার থেকে সেটা একেবারে ভিন্ন। পরিশেষে সোনাক্ষী বলেন, ‘‘ কেনো কিছু করতে গেলে ‘বুড়ি ছোঁওয়ার’ মতো করে লাভ নেই।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App