×

বিনোদন

তৌসিফের ‘চোখে মেঘ জমেছে’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৪ পিএম

তৌসিফের ‘চোখে মেঘ জমেছে’

‘চোখে মেঘ জমেছে’

দেশের অডিও জগতে একসময় দারুণ জনপ্রিয় ছিলেন তৌসিফ আহমেদ। অ্যালবামের যুগে তার অনেকগুলো অ্যালবাম হয়েছিল সফল। তৌসিফের মিষ্টি সুরের গান ছড়িয়ে গিয়েছিল দেশের আনাচে-কানাচে। এখন আর আগের মতো নিয়মিত গান করেন না। তবে মাঝেমধ্যে নিজের অস্তিত্বের জানান দিতে ভুল করেন না এই শিল্পী। পুরনো আবহে তৌসিফ নিয়ে এসেছেন নতুন একটি গান। এর শিরোনাম ‘চোখে মেঘ জমেছে’। দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে গানটি প্রকাশ হয়েছে। ‘চোখে মেঘ জমেছে কে জ্বালিবে আলো/ বুকে কান্না ছাপিয়ে কে বাসিবে ভালো/’- এমন কথায় সাজানো গানটি লিখেছেন স্যামুয়েল হক। গানের সুর করেছেন শিল্পী তৌসিফ নিজেই। সঙ্গীতায়োজন করেছেন মার্সেল। এই গানের ভিডিও নির্মাণ করেছেন মো. রাসেল। ভিডিওতে মডেল হয়েছেন জিয়ন ও আনিলা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

বিরোধীদলীয় নেতা ‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App