×

বিনোদন

ফের বিরতিতে শাহরুখ!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৪, ১০:১৫ এএম

ফের বিরতিতে শাহরুখ!

ছবি: সংগৃহীত

২০২৩ সালটি ছিলো বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্য ব্যাস্ত তম বছর। জাওয়ান, পাঠান এবং ডাঙ্কির মতো একের পর এক হিট ছবি দিয়ে নিজের ভক্তদের মাতিয়ে রেখে ছিলেন কিং কান। এখন নতুন ছবির কাজ শুরুর আগে বিরতি নিতে পারেন বলিউডের এ অভিনেতা। বিশ্রাম সেরে এ বছরের জুনে তিনি তার পরবর্তী ছবির শ্যুটিং শুরু করতে চান।

সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন শাহরুখ খান।

বলিউড বাদশাহ বলেন, আমার মনে হচ্ছে আমার একটু বিশ্রাম নেয়া উচিত। পরপর তিনটি সিনেমা করে ফেলেছি। এর জন্য আমার শরীরে অনেক ধকল গিয়েছে। আমি কলকাতা নাইট রাইডার্স দলকে বলেছিলাম যে এইবার শুধু মূল ম্যাচে আসব। সৌভাগ্যবশত, আমার পরবর্তী ছবির শ্যুটিং আগস্ট থেকে শুরু হবে বা হয়তো জুলাই। যদিও আমরা জুনে শুরু করার প্ল্যান করছি। আমি সব হোম ম্যাচে আসতে চাই কারণ কলকাতা আমার বাড়ির মতো।

প্রসঙ্গত, শাহরুখকে শেষবার রাজকুমার হিরানিক ডাঙ্কিতে তাপসী পান্নুর সঙ্গে দেখা গিয়েছিল। এছাড়াও মেয়ে সুহানা খানের সঙ্গে জুটিতে শাহরুখ খান। ছবির নাম 'কিং'। এই অ্যাকশন থ্রিলার ছবিতে ডনের চরিত্রে দেখা যাবে শাহরুখকে।

জানা গেছে, ২০০ কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত হচ্ছে ছবিটি। ছবি পরিচালনা করবেন সুজয় ঘোষ। অন্যদিকে আছে সিদ্ধার্থ আনন্দের সঙ্গে রেড চিলিজের সহ-প্রযোজনা। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে সতর্কতা

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে সতর্কতা

কাফরুলে যুবদল কর্মীকে হত্যা, মামলা দায়ের

কাফরুলে যুবদল কর্মীকে হত্যা, মামলা দায়ের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App