×

বিনোদন

রাজের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন মন্দিরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৪, ০৫:২৬ পিএম

রাজের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন মন্দিরা

শরিফুল রাজ ও মন্দিরা চক্রবর্তী

৪০০ বছর আগে গল্প নিয়ে সিনেমা বানিয়েছেন গিয়াস উদ্দিন সেলিম। ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত এ ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন শরিফুল রাজ। অন্যদিকে অভিষিক্ত নায়িকা মন্দিরা চক্রবর্তীকে বলা হচ্ছে ঢালিউডের সেরা সংযোজন।

ছবিটি নিয়ে কথা বলতে বিভিন্ন অনুস্থানে একসঙ্গে দেখা যাচ্ছে মন্দিরা রাজকে। দুজনে কথা বলছেন, হাসছেন, খুনসুটি করছেন। সেইসঙ্গে দুজনকে ঘিরে ডানা মেলেছে গুঞ্জন। শোনা যাচ্ছে চুটিয়ে প্রেম করছেন তারা। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন মন্দিরা।

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনে এসেছিলেন তিনি। সেখানে তাকে প্রশ্ন করা হয়, রাজ-মন্দিরার প্রেমটা কত দিনের? উত্তরে নায়িকা বলেন, এটা কি হওয়ার ছিল? আমরা খুবই ভালো বন্ধু। প্রেমটা হওয়ার সুযোগ নেই আসলে। বলতে পারি সে আমার খুবই ভালো একজন বন্ধু হয়ে উঠেছে। শুটিংয়ের সময় সে আমার বন্ধু ছিল না; কারণ, তখন আমার সঙ্গে তার বেশি কথা হতো না, খুবই কম। আমাদের শুটিং হচ্ছিল ২০২২ সালে। এখন সে যে লাইফটা কাটাচ্ছে, তখন সে এই লাইফে ছিল না। তার তখন সন্তান হয়েছিল, সবকিছু মিলিয়ে সে তার মতো ছিল। তখন মাত্রই আমাদের প্রথম দেখা।

তিনি আরও বলেন, সহকর্মী হিসেবে যতটা কথা বলার দরকার ছিল, ততটা। কিন্তু সিনেমার প্রচারের সময় বিভিন্ন জায়গায় যাওয়া–আসা। তো থাকে না একজন মানুষের সঙ্গে আপনি নিয়মিত বের হচ্ছেন, কাজে যাচ্ছেন তো আপনার তার সঙ্গে একটি বন্ডিং হয়ে যাবে, এটিই স্বাভাবিক।

প্রসঙ্গত, ‘কাজলরেখা’  সিনেমায় রাজ-মন্দিরা ছাড়াও অভিনয় করেছেন সাদিয়া আয়মান, খায়রুল বাশার, রাফিয়াত রশিদ মিথিলা, ইরেশ যাকের প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App